
ইউনাইটেড যুব সমবায় সমিতির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ নিজাম হোসেন হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি ওসান সিকিউরিটি লি: এর ব্যবস্থাপনা পরিচালক। সবাই তাঁর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁর চিকিৎসা সফল করেন, সকল বিপদ-আপদ থেকে হেফাজত করেন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
ইউনাইটেড যুব সমবায় সমিতির সকল সদস্যের কাছে তাঁর সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়ার অনুরোধ করেছেন সমিতির নেতৃবৃন্দ।