সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাগলি বউ তুমি আমার অনুভবের এক ফোঁটা চাহুনিতে শত কাব্যের উপসংহার-মো. রফিকুল ইসলাম টুটুল শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন এম নজরুল ইসলাম খান দক্ষ সংগঠক এর সম্মাননা ক্রেস্ট পেলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ইপিজেড থানার সহ-সভাপতি মো: আক্তার হোসেন : মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন, বাংলাদেশ’র উদ্যোগে আলামিন নামে একজন মৃত ব্যাক্তির লাশ চট্টগ্রাম থেকে যশোর পাঠানো হয় : বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রাম’র দাতা সদস্য হলেন এশিয়া ট্রেডার্স’র স্বত্বাধিকারী মো: মিজানুর রহমান স্মৃতির পাতায় মহান মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ রাউজানে কেয়া’র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মেধা-উৎকর্ষের স্বীকৃতি ও সংবর্ধনা : সরকার আসে যায় বদলায় না ভাগ্য:মেঘনার তীরের তজুমদ্দিনে চরবাসী মানুষের জীবন – এম এ হান্নান নাজিফা হোমিও হলে সৌজন্য সাক্ষাৎ মানব সময় পত্রিকার সম্পাদক সাংবাদিক বাহার ভাইয়ের আন্তরিক আগমন -ডা.আহসান হাবিব

পাগলি বউ তুমি আমার অনুভবের এক ফোঁটা চাহুনিতে শত কাব্যের উপসংহার-মো. রফিকুল ইসলাম টুটুল

  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২.৪৪ এএম
  • ১ বার পঠিত

মানব সময় বিনোদন ডেস্ক :
বউ আজকের দিনে প্রশ্ন করেছিলো আপনি বিয়ে করে কি কি পেয়েছেন ?
তার প্রতিত্তোরে আমি বলেছিলাম –
বিয়ে করে সর্বপ্রথম একটা পাগলি বউ পেয়েছি!
পকেটে একটা মোবাইল থাকার পরও সারাদিনে যখন একটাও কল আসেনা তখন একটা কল করে ‘ আপনি এখন কোথায়? বলার মানুষি পেয়েছি! তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ ‘পাবলিক’ মনে হয়।
একজন সেফ স্পেশাল রাঁধুনি পেয়েছি। একটা ওয়াসিং মেশিন পেয়েছি। পাঞ্জাবীটা/ড্রেস ময়লা হয়েছে বললেই, মেশিন অটো চলে!
একটা অটো টেপরেকর্ডার পেয়েছি, মাঝে মাঝে ‘কি-বোর্ড’ টেপা ছাড়াই বাজতে থাকে! কখনো জোড়ে ‘স্টপ’ বললে বন্ধ হয়, কখনো শব্দ পরিবর্তন হয়ে ‘বৃষ্টি’ চালু হয়! কখনো ‘হাইফাইভ’ দেখালে অটো বন্ধ হয়ে যায়। বড় বিচিত্র এই রেকর্ডার!
সপ্তাহে চার-পাঁচ দিন পর পর অতি যত্ন সহকারে বাজারের লিস্ট ধরিয়ে দেয়ার জন্য একজন ‘কেয়ারটেকার’ পেয়েছি!
আমার বাসায় রাত ১০টা সাড়ে ১০টার পর আমাকেই প্রবেশ নিষেধ বলে হুমকি দেয়ার ‘দারোয়ান’ পেয়েছি!
ছোট্ট একটা ‘এলার্মক্লক’ পেয়েছি!
বাড়তি প্রাপ্তি হিসেবে শশুরবাড়ীর নিকটাত্মীয় স্বজন হিসেবে পেয়েছি।
আল্লাহর অশেষ রহমতে একটা সোনা বাচ্চা সন্তান পেয়েছি। সে যখন Baba বাবা বলে ডাকে এবং কোলে চড়ে বসে কিংবা গলা জড়িয়ে ধরে, তখন বাগানে ফুল ফুটলে মালির যে অনুভুতি হয়! তার চেয়েও লক্ষ,কোটি গুন বেশি মনটা শীতল এবং উৎফুল্ল হয়!
এত এত প্রাপ্তির মাঝে কিছু হারিয়েছিও! প্রথমত, বাকদত্তা ঘুচিয়ে ফেলা
(যদিও কোন মেডিকেল রিপোর্ট নাই)
অতপর, মানিব্যাগ আর রিমোর্টের একছত্র অধিকার হারিয়েছি। মাঝে মাঝে মোবাইলটাও বেদখল হয়ে যায়!
সর্বশেষ সুখে- দুখে একটা কথা বলার পাগলি বউ অথবা জীবনসঙ্গী পেয়েছি
একসাথেই আমরা দুইজন বুড়া-বুড়ি হতে চাই!আমাদের সম্পর্ক কবর পর্যন্ত হোক। লিখে কি আর বর্ণনা করা যায় সব! দেখতে দেখতে আবারও একটি বছর কেটে গেলো।
Happy Anniversary Day.Riya

পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে ;
পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে ;
পৃথিবীর সব প্রেম আমাদের দু’জনার মনে ;
আকাশ ছড়ায়ে আছে শান্তি হয়ে আকাশে আকাশে ।
শুভ বিবাহ বার্ষিকী তে তোমাকে জানাই অনেক অনেক হৃদয়ঙ্গন শুভেচ্ছা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com