শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রায় ৮০০ শিক্ষার্থীর অংশগ্রহণে বাংলাদেশ টিচার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কিছু মানুষ বেঁচে থেকেও একদিন সবার স্মৃতি থেকে হারিয়ে যায় – সাদিয়া সাংবাদিক কন্যা উর্মিলা শর্মা এইচএসসিতে A+ পেয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সাংবাদিকতা ও শিক্ষায় দক্ষতা উন্নয়ন –এম নজরুল ইসলাম খান গোবিন্দগঞ্জে ডিবির অভিযান, ৫০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির ওরিয়েন্টেশন চট্টগ্রাম মডেল স্কুলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার” যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রাপ্ত হলেন লাবনী চাকমা সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার সময়ের দাবি, বিশ্ব গণমাধ্যমে আসছে বৈপ্লবিক পরিবর্তন সিআরএফ সদস্যদের তিন দিনব্যাপী ‘এআই টুলস’ কর্মশালার উদ্বোধনে বক্তারা শিক্ষা ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার – এম নজরুল ইসলাম খান চট্টগ্রামে সামাজিক সংগঠন আল মিম্বার ফাউন্ডেশন’র ১ম বর্ষপূর্তি পালন :

প্রায় ৮০০ শিক্ষার্থীর অংশগ্রহণে বাংলাদেশ টিচার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ২.২০ এএম
  • ৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম:
বাংলাদেশ টিচার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এবারের মেধাবৃত্তি পরীক্ষায় চট্টগ্রাম নগরীর ৯৫টিরও বেশি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিপুলসংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরীক্ষাকেন্দ্রে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি, সুপ্ত প্রতিভার বিকাশ এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বাংলাদেশ টিচার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির শিক্ষা সম্পাদক মুকিম বিল্লাহ। সহকারী কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা তিশা আক্তার মিম।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ টিচার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্বাস উদ্দিন, সহ-সভাপতি প্রিয়াংকা চৌধুরী ও আলহাজ্ব মোহাম্মদ মাইন উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. হাসান, সাংস্কৃতিক সম্পাদক সেলিম মোশাররফ খান এবং ধর্মবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মারুফ।
এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে কেন্দ্র পরিদর্শন করেন পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এবং কর্ণফুলী টিভি ও সিটিজি টাইমসের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল আজিজ, চাটগাঁ টিভির চেয়ারম্যান আলহাজ্ব আকতার উদ্দিন রানা, বিশিষ্ট সাংবাদিক, লেখক ও কবি কামরুল ইসলাম এবং বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান এসএম আজিজ।
আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লায়ন ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মমিনুল হক খোকন, খালেদা আক্তার বিথি ও ইয়াসমিন তাবাসসুম তানিয়া; চট্টগ্রাম নাগরিক ফোরামের বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক আবু তাহের; বাংলাদেশ মানবাধিকার ফোরামের উপদেষ্টা মো. জসিম উদ্দিন; প্রাইভেট এডুকেশন সোসাইটির উপদেষ্টা একিউএম মোসলেহ উদ্দিন; বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক সালাহ উদ্দিন কাদের লাভলু; দারুন নাজাত শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাওলানা শেখ ফরিদ এবং হোপ রাইজ স্কুলের চেয়ারম্যান ফয়সাল মুন।
এ সময় বাংলাদেশ টিচার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য মামুনুর রশিদ হাবিবী, আবুল হাসনাত ও মো. রাকিব উপস্থিত ছিলেন।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন আনিসুল ইসলাম, সালেহ আহম্মদ, সংগঠনের সহ-সভাপতি হারুনুর রশিদ, ফাতেমা আক্তার, আছিয়া আক্তার, রোকসানা আক্তার, নূর নাহার ও শাহনাজ আক্তার।
এছাড়াও বিদ্যাবন একাডেমির প্রতিষ্ঠাতা মো. আলমগীর হোসেন, প্রধান শিক্ষিকা রোকসানা আক্তার এবং সহকারী শিক্ষিকা রোমানা আক্তারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে অতিথিরা এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষার আয়োজনকে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, মেধা অন্বেষণ এবং শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেন। তাঁরা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরীক্ষা চলাকালে কেন্দ্রের সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ। তাঁরা আয়োজক সংগঠনের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, চট্টগ্রাম নগরীর ৯৫টিরও বেশি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০০ শিক্ষার্থীর অংশগ্রহণে বাংলাদেশ টিচার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে একটি সফল, প্রাণবন্ত ও উৎসবমুখর আয়োজন হিসেবে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com