শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

একজন রেজাউল ইসলাম এবং তার জন্মদিন

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৩.২০ পিএম
  • ৮৬ বার পঠিত

নীলিমা আক্তার নীলা, বান্দরবান :
২০১৮ সাল, হঠাৎ আমার মোবাইলে একটি কল , জিজ্ঞেসা করলাম, কে বলছেন প্লিজ? ও পাশ থেকে উত্তর এলো, আমি ড. শেখ মোঃ রেজাউল ইসলাম বলছি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। রীতিমতো আমার হাত পা কাঁপা-কাঁপি শুরু হয়েছে, বিশ্বাসই হচ্ছিল না, একজন অতিরিক্ত সচিব মহোদয়ের কল। সচিব মহোদয় বললেন, আপনি মানবাধিকার নিয়ে ভালো কাজ করছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাকে পুরস্কৃত করবো, এজন্য কল করা। আমার চোখ দু’টো ভিজে গেলো, মনে হলো, এমন আনন্দের সংবাদ খুবই ভাগ্যের গুণেই আসে, মনে মনে বাবাকে স্মরণ করলাম, বললাম, বাবা আজকের এই সংবাদে তোমার আনন্দ হয়তো আরো অনেক বেশি হতো, তোমার এই আনন্দ দেখা থেকে আমি বঞ্চিত হলাম।
ড. শেখ মোঃ রেজাউল ইসলাম, আলোকিত একটি সূর্যের নাম, গর্বের নাম। যার হাত ধরে শীর্ষ থেকে শীর্ষে পৌঁছে যাচ্ছে মানুষ। নিজের লেখা নাটক, গান, কবিতা কিংবা যাদুকর কন্ঠ, কখনো বা বাঁশির সুরের সুর থমকে দিয়েছে মানুষের মায়াময় মন। কী জানেন না তিনি? এমন প্রশ্নের উত্তর হয়তো তিনিও জানেন না আদৌ। “পাহাড়ি কন্যা” ঈদের সাত পর্বের ধারাবাহিক নাটক রচনা করে , হৈচৈ ফেলে দিলেন সারা বাংলাদেশে। বাবা দিবসে অর্জন করলেন, আরেকটি গৌরবময় ইতিহাস, পেয়ে গেলেন, সেরা বাবার সম্মাননা।
স্যার আপনাকে নিয়ে লেখা, বিশাল এক কঠিন ব্যাপার। তারপরও সাহস করে, একটি বই আপনাকে নিয়ে আমি লিখবো।
আপনার জন্মদিনটা কতোটা সুন্দর, নির্মল তার হিসেব কারো কাছে নেই, এতোটাই সুন্দর আপনার জন্মদিন। শুভ জন্মদিন স্যার। আলোয় আলোয় আপনার জন্মদিনটা পালন করা হোক, লক্ষ হাজার বছর। অনেক অনেক শুভ কামনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com