বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আপনি কী মনে করেন, এই দাবি যৌক্তিক না অযৌক্তিক? দক্ষিণ পতেঙ্গায় জলাবদ্ধতায় পানি বন্দি মানুষের পাশে চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেন সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ নেতৃবৃন্দের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চিকিৎসকের প্রতিষ্ঠান পরিদর্শন : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন’র উদ্যোগে পানিবন্দী শ্রমিকদের মাঝে খাবার বিতরণ ভেলায় চড়ে ক্যাম্পাস পরিদর্শন করেন নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম হাইকোর্টের রায় আপিলে বহাল সংবিধানে ফিরলো গণভোেট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চট্টগ্রামের জলাবদ্ধতা ও মেয়র ডা. শাহাদাত হোসেনের বক্তব্য: সস্তা ট্রল বনাম আসল সত্য! চট্টগ্রাম মহানগরী জামায়াতের জরুরী দায়িত্বশীল বৈঠকে ৯-১৫ জুলাই’২৬ ‘দুর্যোগ ব্যবস্থাপনা সপ্তাহ’ ঘোষণা দক্ষিণ পতেঙ্গায় পানি বন্দি এলাকা পরিদর্শন ও সহায়তা কার্যক্রমে ৪১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুস সাত্তার পতেঙ্গায় পানিবন্দী এলাকা পরিদর্শন করলেন চসিক জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

পতেঙ্গা মডেল থানাধীন দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে চোরাকারবারিকে আটক করেছেন র‍্যাব-৭ || মানব সময় ||

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১, ১২.০৪ পিএম
  • ৪৩১ বার পঠিত

 

ডেস্ক নিউজ :

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানাধীন দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত ১,৬৫০ লিটার ডিজেল এবং ২৫০ লিটার অকটেন উদ্ধারসহ ০৩ জন চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় চোরাকারবারী চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানাধীন দক্ষিণ পাড়া এলাকায় চোরাইকৃত ডিজেল অবৈধ উপায়ে ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে মজুদ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ০৪ আগস্ট ২০২১ তারিখ ১৬২০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামি চালক ১। মোঃ আলমগীর (৫২), পিতা- সামসুল হক, হেলপার ২। মোঃ আলমগীর (৪০), পিতা- মৃত আয়েত আলী, উভয় সাং- রাঙ্গিপাড়া, থানা- কাউখালী, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা এবং ৩। মোঃ ইমতিয়াজ (১৯), পিতা- মোঃ হারুন হাওলাদার, সাং- কুঞ্জুপটি, থানা- ভোলা সদর, জেলাÑ ভোলা, বর্তমানে- দক্ষিণ পতেঙ্গা, থানা- পতেঙ্গা, চট্টগ্রাম মহানগরীদের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দখলে থাকা চোরাইকৃত ১,৬৫০ লিটার ডিজেল এবং ২৫০ লিটার অকটেন উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করে। আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ বিদেশ থেকে আগত শীপ হতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে ডিজেল ও অকটেন সংগ্রহপূর্বক ক্রয়-বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত চোরাইকৃত ডিজেল এবং অকটেনের আনুমানিক মূল্য ০১ লক্ষ ৩০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com