শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

ওয়াসার অনুমোদনবিহীন নলকূপ স্থাপন বন্ধ করতে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচলককে অভিযোগ দিয়েছে নাগরিক সমাজ চট্টগ্রাম

  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১, ২.১৬ পিএম
  • ৬০৫ বার পঠিত

সিআরবিতে ওয়াসার অনুমোদনবিহীন নলকূপ স্থাপন বন্ধ করতে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচলককে অভিযোগ দিয়েছে নাগরিক সমাজ চট্টগ্রাম

সিআরবিতে অনুমোদনহীন গভীর নলকূপ স্থাপনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন চট্টগ্রাম ওয়াসা। সিআরবিতে ওয়াসার অনুমোদনবিহীন নলকূপ স্থাপন বন্ধ করতে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচলককে অভিযোগ দিয়েছে নাগরিক সমাজ চট্টগ্রাম। নাগরিক সমাজ,চট্টগ্রাম কমিটির ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান,যুগ্ম সদস্য সচিব সাইফুল আলম বাবু, নাগরিক সমাজ কমটির নির্বাহী সদস্য চৌধুরী ফরিদ,আলীউর রহমান, আমিন মুন্না,রাহুল দত্ত, তাপস পাপ্পু এই সময় উপস্থিত ছিলেন। অভিযোগ গ্রহন করে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, চট্টগ্রাম মহানগরীতে অনুমোদনবিহীন দুই ইঞ্চির বড় পাইপ দিয়ে নলকূপ স্থাপন করতে ওয়াসার অনুমোদন নিতে হবে। কিন্তু সিআরবিতে গভীর নলকূপ স্থাপনের জন্য কেউ অনুমোদন নেন নাই। সরকারি প্রতিষ্ঠানে হোক বেসরকারি প্রতিষ্ঠানে কেউ অনুমোদন বিহীন গভীর নলকূপ স্থাপন করলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওয়াসার পক্ষ থেকে আমরা কালকেই যথাযথ কতৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নোটিশ প্রদান করব। এই সময় নাগরিক সমাজ চট্টগ্রামের ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে বলেন, যথাযথ উদ্যোগের অভাবে পৃথিবীর অন্যতম নান্দনিক শহর চট্টগ্রামের সবুজ স্থান বিলুপ্ত হয়ে গেছে। সিআরবিকে চট্টগ্রামবাসী হৃদয়ে ধারন করেন। যে কোন উপায়ে সিআরবিতে হাসপাতাল নির্মান বন্ধ করতে হবে। ওয়াসার পক্ষ থেকে সিআরবি রক্ষায় যথাযথ সাহায্য করার প্রতিশ্রুতি দেন ব্যবস্থাপনা পরিচালক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com