বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

আয়োজিত হলো আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক সংগঠন AISAA এর ইফতার মাহফিল-২৬

  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫.২৫ এএম
  • ৮১ বার পঠিত

মানব সময় ডেস্ক :
গত ২৮ ফেব্রুয়ারি’২৬, রোজ শনিবার, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম এর অন্তর্গত আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক সংগঠন এবারিক অ্যান্ড ইসলামিক স্টাডিজ এলামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ‘ইফতার মাহফিল’২৬, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম এর আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ অনুষ্ঠিত হয়।
আয়োজনের শুরুতে পবিত্র কোরআনে কারীম তেলওয়াত করেন একই বিভাগের অনার্স ২০২৪-২৫ সেশনের ১ম বর্ষের শিক্ষার্থী মোঃ জাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন এসোসিয়েশনের ২০২৫-২৭ সেশনের সভাপতি মোঃ মাঈন উদ্দিন হিমেল, সঞ্চলনায় ছিলেন তৈয়্যব উল্লাহ।
বক্তাগণ মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার সাথে সাথে এমন একটি মহতী উদ্যোগে এসোসিয়েশনের ভূয়সী প্রশংসা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঙ্গাল হালিয়া সরকারি কলেজ, রাজস্থলী, রাঙ্গামাটি এর মাননীয় অধ্যক্ষ ও এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা, প্রফেসর মুহাম্মদ আইয়ূব নূরী স্যার।
উদ্ধোধন হিসেবে উপস্থিত ছিলেন, আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ও এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা, জনাব মুহাম্মাদ মাহবুব এলাহি স্যার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিএইচডি ফেলো,জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। ডেপুটেশন, টেইনিং ওয়িং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা ও এসোসিয়েশনের আজীবন উপদেষ্টা, জনাব মোহাম্মদ সৈয়দুল আলম সাঈদ স্যার,
প্রভাষক ও স্থায়ী উপদেষ্টা, জনাব মোঃ ইমাম হোসাইন স্যার, প্রভাষক, জনাব মোঃ ইমরোজ হোসেন স্যার প্রমুখ।আয়োজনের সমাপ্তি ঘটে, সরকারি সিটি কলেজ জামে মসজিদ, চট্টগ্রামের পেশ ইমাম ও খতীব হযরত মাওঃ মুহাম্মদ আবু সাঈদ নূরী এর মোনাজাতের মাধ্যমে।
অয়োজনে উক্ত বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি অধ্যায়রত শিক্ষার্থীসহ অর্ধশতাধিক অতিথি অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com