মানব সময় ডেস্ক :
গত ২৮ ফেব্রুয়ারি'২৬, রোজ শনিবার, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম এর অন্তর্গত আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক সংগঠন এবারিক অ্যান্ড ইসলামিক স্টাডিজ এলামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত 'ইফতার মাহফিল'২৬, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম এর আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ অনুষ্ঠিত হয়।
আয়োজনের শুরুতে পবিত্র কোরআনে কারীম তেলওয়াত করেন একই বিভাগের অনার্স ২০২৪-২৫ সেশনের ১ম বর্ষের শিক্ষার্থী মোঃ জাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন এসোসিয়েশনের ২০২৫-২৭ সেশনের সভাপতি মোঃ মাঈন উদ্দিন হিমেল, সঞ্চলনায় ছিলেন তৈয়্যব উল্লাহ।
বক্তাগণ মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার সাথে সাথে এমন একটি মহতী উদ্যোগে এসোসিয়েশনের ভূয়সী প্রশংসা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঙ্গাল হালিয়া সরকারি কলেজ, রাজস্থলী, রাঙ্গামাটি এর মাননীয় অধ্যক্ষ ও এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা, প্রফেসর মুহাম্মদ আইয়ূব নূরী স্যার।
উদ্ধোধন হিসেবে উপস্থিত ছিলেন, আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ও এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা, জনাব মুহাম্মাদ মাহবুব এলাহি স্যার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিএইচডি ফেলো,জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। ডেপুটেশন, টেইনিং ওয়িং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা ও এসোসিয়েশনের আজীবন উপদেষ্টা, জনাব মোহাম্মদ সৈয়দুল আলম সাঈদ স্যার,
প্রভাষক ও স্থায়ী উপদেষ্টা, জনাব মোঃ ইমাম হোসাইন স্যার, প্রভাষক, জনাব মোঃ ইমরোজ হোসেন স্যার প্রমুখ।আয়োজনের সমাপ্তি ঘটে, সরকারি সিটি কলেজ জামে মসজিদ, চট্টগ্রামের পেশ ইমাম ও খতীব হযরত মাওঃ মুহাম্মদ আবু সাঈদ নূরী এর মোনাজাতের মাধ্যমে।
অয়োজনে উক্ত বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি অধ্যায়রত শিক্ষার্থীসহ অর্ধশতাধিক অতিথি অংশগ্রহণ করেন।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy