শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম এর অভিযান – বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক আরোপ :

  • আপডেট টাইম : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ১.০২ পিএম
  • ২০৫ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম
৭ই অক্টোবর ২০২৪ তারিখ, রোজ সোমবার । জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক সিএমপি পুলিশের একটি টিমের সমন্বয়ে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী রেলওয়ে বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। ডিম, মুরগী, বিভিন্ন ধরনের সবজি, পেঁয়াজ, রসুন আদাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
তদারকিকালে উক্ত বাজারে’রহমানিয়া দরবার শরীফ ডিমের আড়ত’ নামক প্রতিষ্ঠানে অধিক মূল্যে পণ্য বিক্রি করায় ১০০০০/-টাকা জরিমানা আরোপ করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায় আবুল খায়ের স্টোরে ৪০০০টাকা, নাসির ট্রডার্সে ৪০০০/-টাকা এবং মোতালেব মিয়ার দোকানে ২০০০/-টাকা জরিমানা করা হয়
৪টি প্রতিষ্ঠানে মোট ২০,০০০/-টাকা জরিমানা আরোপ ও আদায় করে ভবিষ্যতে যেন এহেন অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনায়: জনাব মোহাম্মদ ফয়েজ উল্যাহ (উপপরিচালক), নাসরিন আক্তার ( সহকারী পরিচালক), জনাব রানা দেব নাথ (সহকারী পরিচালক, জনাব মো: আনিছুর রহমান (সহকারী পরিচালক) ।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com