সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

মহিলা আওয়ামীলীগের ডাবলমুরিং ও ৩৬ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠন:

  • আপডেট টাইম : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৬.৪১ এএম
  • ২২১ বার পঠিত

 

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ডাবলমুরিং ও ৩৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি গঠন গতকাল ২৬ সেপ্টেম্বর বিকেল ৪ টায় আগ্রাবাদস্হ দ্যা ভিলেজে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সদস্য কামরুন নাহার বেবীর সভাপতিত্ব এবং নগর মহিলা আওয়ামীলিগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুখ সুলতানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন।

প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলু নাগ।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বাংলাদেশ আওয়ামীলীগের আইন উপ-কমিটির সদস্য ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান,
বন্দর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইলিয়াস, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার চৌধুরী সবুজ,৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক মোহাম্মদ এসকান্দর মিয়া, ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজিজ মোল্লা।

এসময় আরও উপস্থিত ছিলেন, আলাউদ্দিন ফারুক- ইপিজেড থানা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক, আজাদ হোসেন রাসেল, শিকড় ফাউন্ডেশনের সহ-সভাপতি- মোহাম্মদ আলী ও যুগ্ম সম্পাদক উত্তম শীল, ৩৮ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ সভাপতি ফারজানা শিরীন মুন্নি, তাহমিনা বেগম, স্বপ্না বেগম, হাফিজা হেলাল, আফরোজা খানমসহ প্রমুখ।

অনুষ্ঠানে কামরুন নাহার বেবী আহবায়ক ও মর্জিনা আফরোজ কে যুগ্ম আহবায়ক এবং জিন্নাত বেগম কে সদস্য সচিব করে মোট ৩১ সদস্যের ডবলমুরিং থানা কমিটি ঘোষনা করা হয়।

৩৬ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের তানজিন আরা আহবায়ক ও রোজিনা আক্তার কে যুগ্ম আহবায়ক এবং নুর জাহান কে সদস্য সচিব করে ২৭ সদস্যের কমিটি ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com