মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে “Bridging Academia and Career: Opportunities and Challenges” শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম, দেশের মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের || অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে ৩৮ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী

পুলিশং সভা মাদকের সুপারিশ করলেই আইনের আওতায় আনা হবে – ওসি এনামুল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৪.১০ পিএম
  • ২৬৯ বার পঠিত

এম শফিকুল ইসলাম, চরফ্যাশন (ভোলা) :

চরফ্যাশন উপজেলার শশীভূষণে মাদক “সন্ত্রাস” জঙ্গিবাদ ” বাল্য বিবাহ ” ইভটিজিং সহ সামাজিক বিভিন্ন অপরাধ নির্মুলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২০ জুন (মঙ্গলবার) সকালে শশীভূষণ থানা-পুলিশের আয়োজনে এওয়াজপুর ইউনিয়ন চেয়ারম্যানের অফিস কার্যালয়ে ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহাবুব আলম খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,’শশীভূষণ থানার নবাগত ওসি এম এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এওয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুস সালেম পাটোয়ারী, সাধারন সম্পাদক রেজাউল করিম চৌধুরী,শশীভূষণ প্রেসক্লাব সভাপতি তাপস চন্দ্র দেবনাথ, যুবলীগ সভাপতি আলামিন পাটোয়ারী, উপপরিদর্শক শহিদুল ইসলাম,ওমর ফারুক।
সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য মুছা কালিমুল্লাহ,কামরুল ইসলাম,শাহাবুদ্দিনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য বৃন্দ “ও আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ নেতাকর্মীসহ এওয়াজপুর ইউনিয়নের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এসময় নবাগত ওসি এম এনামুল হক অপরাধ নির্মুলে সকলের সহযোগিতা কামনা করে বলেন,মাদক” সন্ত্রাস” জঙ্গিবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স অবস্থানে। থানা হচ্ছে সরকারের একটি সেবা মূলক প্রতিষ্ঠান আপনারা সরাসরি আমার সাথে দেখা করে সেবা গ্ৰহন করবেন । কোন প্রকার দালালের প্রয়োজন হবে না। তবে ন্যায় সঙ্গত বিষয় নিয়ে আসতে হবে। বিশেষ করে মাদকের পক্ষে সুপারিশ করলেই তাকে আইনের আওতায় আনা হবে সে যে-ই হোক না কেন।
তিনি আরো বলেন মাদক ও সন্ত্রাস মুক্ত শশীভূষণ গড়তে পুলিশ ও জনগনের ঐক্যবদ্ধ প্রচেস্টা থাকলে অপরাধীরা এলাকা ছাড়তে বাধ্য হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com