শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

৫ম মানবিক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ‘রঙিন ঘুরি ফাউন্ডেশন’

  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২, ১১.৪৭ এএম
  • ৩৫৮ বার পঠিত

ডেস্ক নিউজ:
বন্দরনগরী চট্টগ্রামের জেলা-উপজেলায় সফলভাবে ০৪ টি মানবিক প্রকল্প বাস্তবায়নের ধারাবাহিকতায় আবারও ৫ম মানবিক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার নগরীর বায়জিদ থানাধীন রৌফাবাদাস্থ ছাদেকিয়া ছত্তারিয়া সুন্নীয়া নুরানি একাডেমিতে মানবিক উপহার সামগ্রী এবং মধ্যাহ্নভোজ নিয়ে হাজির হয়েছে “রঙিন ঘূড়ি ফাউন্ডেশন” পরিবার।

এই মানবিক প্রকল্পের আওতায় উক্ত প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৩৮ জন আর্থিকভাবে অস্বচ্ছল কোমলমতি শিক্ষার্থীদের মাঝে তাঁদের চাহিদা মোতাবেক বিভিন্ন শিক্ষা সামগ্রী এবং প্রতিষ্ঠানটির নিত্যপ্রয়েজনীয় জিনিসপত্র উপহার হিসেবে বিতরণ করা হয়।

সংগঠনের সদস্যদের ব্যক্তিগত পরিকল্পনা এবং সাধ্যমত সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় আর্থিকভাবে অস্বচ্ছল, দরিদ্র মানবতাকামী অবহেলিত জনগোষ্ঠী, পথশিশু সহ সকলের পাশে থেকে বিভিন্ন মানবিক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানবতার জয় নিশ্চিত করা-ই এই সংগঠনের মূল লক্ষ্য বলে জানিয়েন আয়োজকরা।

আর্থিক টানাপোড়নে শিক্ষার আলো থেকে বঞ্চিত কিছু অবহেলিত কোলমতি শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার দায়িত্ব পালন করার লক্ষ্যে নিজস্ব তাগিদে বিগত ২০২১ সালের মাঝামাঝি সময়ে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় উক্ত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন এলাকার দু’জন উদ্যোমী যুবক এবং একটি পরিত্যক্ত খোলা জায়গায় জ্বালাতে শুরু করেন শিক্ষার প্রাথমিক আলো। সে থেকে আজ-অব্দি জরাজীর্ণ প্রাতিষ্ঠানিক দৈন্যতা এবং নানাবিধ সংকটে চলছে তাদের আলোকিত প্রচেষ্টা। বর্তমানে শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি হওয়ায় তাঁদের সার্বিক অবকাঠামো উন্নয়নের প্রয়োজনও তীব্র হচ্ছে প্রতিনিয়ত।
তাই কেবলই ব্যক্তিগত মহৎ উদ্যোগে সামাজিক দায়বদ্ধতায় গড়ে উঠা জীর্ণ-শীর্ণ এই প্রতিষ্ঠানের প্রয়োজনে “রঙিন ঘূড়ি ফাউন্ডেশন” সামাজিক সংগঠনটি সামান্য অবদান এবং উৎসাহ দেয়ার চেষ্টা করেছে।

দেশবন্ধু, শিক্ষানুরাগী, দানবীর, মানবিক সংগঠন, সমাজ, রাষ্ট্র তথা সকলেরই এইসব আলোকবর্তিকাদের পাশে থাকার আহ্বান

উক্ত অনুষ্ঠানে এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গের পাশাপাশি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাসুদ আলম চৌধুরী, সহ-প্রতিষ্ঠাতা- মোঃ আফাজ উদ্দিন আসীফ, মোঃ সফিকুল ইসলাম বাবু এবং কার্যনির্বাহী সদস্য – মোঃ রিপন সহ সাধারণ সদস্য মোঃ খলিল এবং স্টিভেন ডায়েজ উপস্থিত ছিলেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মোঃ রকি এবং প্রধান শিক্ষক মোঃ সোহেল রেজা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com