শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

ভোলার শশীভূষণে ছেলে কর্তৃক বৃদ্ধা মাকে নির্যাতনের অভিযোগ | Manob Somoy

  • আপডেট টাইম : বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ১.৫৯ পিএম
  • ৫৩৪ বার পঠিত

 

বিশেষ প্রতিনিধি (ভোলা)  :  ভোলা জেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ৯ নং ওয়ার্ডের মৃত সিরাজুল হক মাঝির স্ত্রী মাহমুদা খাতুন কে তার ছোট ছেলে শাহাবুদ্দিন ও তার স্ত্রী রাবেয়া বেগম মারাত্মকভাবে পিটিয়ে জখম গুরুতর আহত করেন। অভিযোগ করে সিরাজুল হক মাঝির নাতনি আরজু বেগম বলেন, আমার চাচি রাবেয়া বেগমের সাথে আমার দাদী মাহমুদা খাতুন এর ঝগড়াও বাকবিতণ্ডা হয়। বাকবিতন্ডা একপর্যায়ে আমার চাচি দাদুর গলা থেকে ২ ভরি ওজনের স্বর্ণের চেইন ও আট আনা ওজনের কানের দুল ছিনিয়ে নেয়। আমার দাদুর চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে সবাই দৌড়ে যাই। গিয়ে দেখে আমার ছোট চাচা শাহাবুদ্দিন মিয়া ও তার স্ত্রী রাবেয়া বেগম দাদুর ওপর ব্যাপক চড়া হন। বাক-বিতণ্ডার একপর্যায়ে তারা দাদুকে ব্যাপক মারধর করেন, আমরা সবাই দাদু কে বাঁচাতে গেলে আমাকে মেরে হাতের আঙ্গুল ভেঙে দেয়। আমার মাকে শাহাবুদ্দিন চাচা লাথি মেরে ফেলে দেয়, আমার বোন লিমা ও অনু মারাত্মকভাবে আহত করে। পরে আমরা স্থানীয় চরফ্যাশন জেনারেল হাসপাতালে ভর্তি হই। আমরা এই ব্যাপারে শশীভূষণ থানায় একটি মামলা দায়ের করি। শশীভূষণ থানার অফিসার্স ইনচার্জ মোঃ মিজানুর রহমান পাটোয়ারী বলেন, বিষয়টির তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com