বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

র‌্যাব-৭ এর অভিযানে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকা হতে চোরাইকৃত ০৭ টি সিএনজি উদ্ধারসহ ০৬ জন চোরাকারবারীর সক্রিয় সদস্য আটক

  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১২.৩৯ পিএম
  • ৪৪৭ বার পঠিত

ডেস্ক নিউজ :

১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাবের প্রতিষ্ঠালগ্ন থেকে ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, ডাকাত, খুনি, বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী, মানবপাচারকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

২। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় চোরাকারবারী চক্রের সদস্যরা নতুন ব্রীজ হয়ে কিছু সংখ্যক চোরাই সিএনজি সহ চাঁন্দগাও এলাকার দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২১ তারিখ ১৮৪০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে সিএনজি তল¬াশি শুরু করে। এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা কিছু সংখ্যক সিএনজির গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা থামানোর সংকেত দিলে সিএনজি গুলো র‌্যাবের চেকপোস্ট এর সামনে না থামিয়ে দ্রæত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী ১। মোঃ রাসেল (৩৪), পিতা-মোঃ জাকের হোসেন, সাং-পুইছড়ি, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ নজরুল ইসলাম (৩৫), পিতা-মৃত হাসান বশির, সাং-আসলামপুর আলীগাঁও, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, ৩। মোঃ আব্দুর রশিদ (৩১), পিতা-মফজল আহমদ, সাং-হাইদারি পাড়া, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, ৪। মোঃ আওলাদ হোসেন (২৫), পিতা-মোঃ হারুন মোল্লা, সাং-হাজারীগঞ্জ, জেলা-ভোলা, ৫। মোঃ মোক্তার হোসেন (৩৭), পিতা-মৃত রাফিজল ইসলাম, সাং-চর ফয়েজ উদ্দিন, থানা-মনপুরা, জেলা-ভোলা, ৬। মোঃ আব্দুল গফুর (৪৮), পিতা-মৃত তোফায়েল আহমেদ, সাং-কালা মিয়ার বাজার, থানা-বাকলিয়া, চট্টগ্রাম মহানগরীদের গ্রেফতার করে এবং তাদের হেফাজত থেকে চোরাইকৃত ০৭ টি সিএনজি উদ্ধার করা হয়।

৩। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা হতে সিএনজি চুরি করে উক্ত সিএনজির গায়ে নকল রেজিঃ নম্বর ব্যবহার করে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।

৪। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com