শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

পরকীয়ার জের ধরে বোরহানউদ্দিনের টবগীতে স্বামী কর্তৃক স্ত্রী’কে হত্যা চেষ্টা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১.১৪ পিএম
  • ৪৩০ বার পঠিত

 

মিলি সিকদারঃ ভোলার বোরহানউদ্দিনে পরকীয়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামী কর্তৃক স্ত্রীকে গলায় ওড়না পেছিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।অভিযুক্ত স্বামী মোঃ শাহীন (৩০) উপজেলার হাসান নগর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের মোঃ আলমগীরের বড় ছেলে।অভিযোগকারী স্ত্রী সাজু বেগম জানায়, তাঁদের ১৬ বছরের বিবাহিত জীবনে ৩টি সন্তান রয়েছে। স্বামীর নদীতে মাছ ধরা ইনকাম দিয়েই চলে তাদের সংসার। বর্তমানে টবগী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সরকারি বেড়িবাঁধের উপরে একটি ছোট্ট ঘরে সাধারণ জীবনযাপন করছেন তারা।কিছুদিন আগ থেকে তাঁর স্বামী মোঃ শাহীন চরফ্যাশন উপজেলার এক সন্তানের জননীর সাথে পরকীয়া প্রেমে মত্ত হয়। এ খবর স্ত্রী জানতে পেরে স্বামীকে জিজ্ঞেস করায় ক্ষিপ্ত হয়ে স্ত্রী সাজু বেগমকে বুধবার ১৫ (সেপ্টেম্বর) দুপুরে হঠাৎ করে এলোপাতাড়ি মারধর শুরু করে একপর্যায়ে স্ত্রী’র পড়নে থাকা ওড়না দিয়ে তাকে গলায় ফাঁস দেয়ার চেষ্টা করলে পার্শ্ববর্তী লোকজন এসে পাষণ্ড এ স্বামী থেকে নির্যাতিত স্ত্রী বাঁচায়।এ ব্যপারে টবগী ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ রুহুল আমীন বলেন, অভিযুক্ত এ শাহীন খুবই খারাপ প্রকৃতির মানুষ। প্রায়ই স্ত্রীকে মারধর করার অভিযোগ পাই। আমি নিজেও একাধিকবার বিচার-সালিশ করেছি। তাকে আইনের আওতায় আনা উচিৎ বলে মনে করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com