শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

সারাদেশের ন্যায় বালিয়াডাঙ্গীতেও বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১, ২.১৪ পিএম
  • ৪২৪ বার পঠিত

 

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ

সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার ১লা সেপ্টেম্বর বিকেলে বালিয়াডাঙ্গী দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি রাজিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ডাঃ তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আইয়ুব খান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, কৃষকদলের সভাপতি ইউসুফ আলী, বড়বাড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক জুলফিকার আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৷

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সভাপতি আঃ কাদের, সাধারণ সম্পাদক এন্তাজ আলী, ছাত্রদলের সিনিয়র যু্গ্ম আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয়, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম, সদস্য সচিব আবু সায়েদ, সদস্য আসিফ আরমান, আরিফ রায়হান, তুষার, আল মামুন, ফরিদ, মুক্তারুল সহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৷

আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, ১৯৭৮ সালের ১ লা সেপ্টেম্বর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী আর্দশ ও বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন ৷

আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ৷ দোয়া পরিচালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা ঈসমাইল হোসেন ৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com