শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

“আত্মকর্মসংস্থানে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের যুবারা -জেলা প্রশাসক,চট্টগ্রাম”|| মানব সময় ||

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১, ১১.১৭ এএম
  • ৭১৪ বার পঠিত

“আত্মকর্মসংস্থানে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের যুবারা -জেলা প্রশাসক,চট্টগ্রাম”

ডেস্ক নিউজ :

আন্তর্জাতিক যুব দিবস ২০২১ উপলক্ষে Transforming Food Systems: Youth Innovation For Human And Planetary Healty (খাদ্য ব্যবস্থার রূপান্তর: মানব এবং গ্রহ সুস্থতার জন্য যুব উদ্ভাবন) এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে অনলাইনের মাধ্যেমে আলোচনা সভার আয়োজন করেন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম জেলা।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব প্রজেষ কুমার সাহা,উপ-পরিচালক,যুব উন্নয়ন অধিদপ্তর, চট্টগ্রাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মমিনুর রহমান,জেলা প্রশাসক,চট্টগ্রাম।
এতে আরো উপস্থিত ছিল কোতোয়ালি থানা যুব ইউনিট কর্মকর্তা জনাব জাহান উদ্দিন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,” দেশের যুবারা এখন আত্মকর্মসংস্থানে অনেক দূর এগিয়েছে,যুব উন্নয়ন অধিদপ্তরের নানামুখী কর্মকান্ড ও আধুনিক প্রশিক্ষণের ফলেই এগুলো সম্ভব হয়েছে।
আজকে মৎস্য চাষ,খামারি কাজ সহ নানান কাজের প্রশিক্ষণ নিয়ে তারা আজকে নিজেরা উদ্যোক্তা হচ্ছে যেটি দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখছে।

কোতোয়ালি যুব ইউনিট কর্মকর্তা জনাব জাহান উদ্দিন বলেন,”আমাদের সকল কর্মকান্ড যুব বান্ধব,যুবাদের মানসম্মত প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ ও যোগ্য গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি,চট্টগ্রামে যুব উন্নয়নের পরিশ্রমের একটি ফল হচ্ছে বেকারত্ব কমতে শুরু করছে,আমাদের কাজের ধারা অবহিত থাকবে”।

আলোচনা সভায় সকলে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করায় সভাপতি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।ভবিষ্যৎ এ যুবাদের যেকোনো প্রয়োজনে,তাদের দক্ষতা এবং নিজেদের উন্নয়নের জন্য চট্টগ্রামের সকল যুবাদের পাশে থাকার আশা ব্যক্ত করেন।

এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভিন্ন সরকরি কর্মকর্তা ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com