বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

চট্টগ্রাম বন্দর ওয়াশিল চৌধুরী পাড়া থেকে অপহরণ হওয়া শিশু জিহাদ কে পেকুয়া থেকে উদ্ধার করেছে র‍্যাব -৭ || মানব সময় ||

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১, ১২.১৮ পিএম
  • ৪৩২ বার পঠিত

ডেস্ক নিউজ:
জনৈক মোঃ জাকির হোসেন (৩৫) গত ৯ আগস্ট র‍্যাব -৭, চট্টগ্রাম কার্যালয়ে হাজির হয়ে লিখিত অভিযোগ করেন যে, তার ছোট ছেলে মোঃ ইয়াসিন হোসেন জিহাদ (১৯ মাস)’কে গত ০৯/০৮/২০২১ ইং তারিখে কতিপয় অপহরণ করে নিয়ে ১ লক্ষ টাকা মুক্তিপন হিসেবে দাবী করছে। বরগুনা জেলার পাথরঘাটাস্থ মৃত আলী হোসেন সরদারের ছেলে বর্তমানে চট্টগ্রাম বন্দর নগরীর ওয়াশিল চৌধুরী পাড়ায় বসবাস কালে ছেলের অপহরণ অভিযোগের প্রেক্ষিতে র্যা ব-৭ ছায়া তদন্ত শুরু করে দ্রুত।
ছায়া তদন্তের এক পর্যায়ে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীরা কক্সবাজার জেলার পেকুয়া থানাস্থ চৌমুহনী মোড় থেকে পূর্বদিকে শাহিন হোটেল এর সামনে চকরিয়া রোডের উপর অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে গত ১০ আগস্ট সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে র্যা ব-৭ বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে ভিকটিম মোঃ ইয়াসিন হোসেন জিহাদ (১৯ মাস)’কে উদ্ধার পূর্বক আসামী ১। মনতাজ বেগম (৫০) স্বামী- জহির,চকরিয়া-কক্সবাজার কে আটক করে। র্যা ব-এর উপস্থিতি টের পেয়ে অপর আসামী সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে আসামী ২। তানিয়া সুলতানা রুমকী (১৬), পিতা- মোঃ সিরাজুল ইসলাম, সাং- হারবাং, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজারদের গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের কথা স্বীকার করে শিশু জিহাদ(৯মাস) কে অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মহানগরীর বন্দর থানায় হস্তান্তর করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে র্যা ব-৭ এর মিডিয়া অফিসার মোঃ নূরুল আবছার সংবাদ প্রতিবেদক কে প্রেস বার্তায় জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com