শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

চট্টগ্রাম বায়েজিদ এলাকা থেকে কিশোর গ্যাং (পিচ্চি বাবু গ্রুপ) এর ০৩ জন সক্রিয় সদস্য’কে আটক করেছে র‌্যাব-৭||মানব সময় ||

  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১, ১১.৪২ এএম
  • ৪৩১ বার পঠিত

ডেস্ক নিউজ :

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং (পিচ্চি বাবু গ্রæপ) এর ০৩ জন সক্রিয় সদস্য’কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, র্দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ^াস অর্জন করতে সক্ষম হয়েছে। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মোড় এলাকায় কতিপয় কিশোর গ্যাং এর সদস্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ০৭ আগস্ট ২০২১ ইং তারিখ ১৯২০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে পিচ্চি বাবু গ্যাং এর সক্রিয় সদস্য ১। মোঃ আব্দুল হালীম সুজন প্রাঃ বাবু (২৩), পিতা- মোঃ হানিফ মিয়া, সাং- চরমটুয়া, থানা- সুধারাম, জেলা- নোয়াখালী, বর্তমানে- শহিদনগর, থানা- বায়েজীদ বোস্তামী, চট্টগ্রাম মহানগর, ২। মোঃ গিয়াস উদ্দিন (২৪), পিতা- মোঃ ইদ্রিস, সাং- কাঞ্চান নগর, থানা- ফটিকছড়ি, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- শিতল ঝর্ণা, থানা- বায়েজীদ বোস্তামী, চট্টগ্রাম মহানগর এবং ৩। মোঃ জুয়েল হোসেন (২০), পিতা- মোঃ আব্দুল খালেক, সাং- রৌফবাদ, থানা- বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম মহানগরীদের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেহ তল্লাশী করে ০১ টি নকল পিস্তল, ০২ টি চাকু উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পিচ্চি বাবু গ্রæপ এর সদস্য এবং দীর্ঘদিন যাবত চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে।গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com