মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy

অস্বচ্ছল রোজাদারদের সহায়তায় এগিয়ে আসুন: মেয়র ডা. শাহাদাত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ২.২৯ পিএম
  • ১০৮ বার পঠিত

মানব সময় ডেস্ক :
আর্থিকভাবে অস্বচ্ছল রোজাদারদের পাশে বিত্তবানদের মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
পবিত্র রমজান মাস উপলক্ষে মরহুম হাজী ইসমাইল স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মেয়র এই মন্তব্য করেন। মঙ্গলবার কালামিয়া বাজার ইপিক নুর ল্যান্ডমার্ক মার্কেট চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকলিয়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মুছা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন,”রমজান আত্মসংযম ও ইবাদতের মাস। এ মাসে সবার উচিত সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। দুঃস্থ ও অসহায় মানুষদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। মরহুম হাজী ইসমাইল স্মৃতি ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং অসহায় মানুষদের মুখে হাসি ফোটায়।”তিনি আরও বলেন, “একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনের জন্য দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে, যাতে কেউ অভুক্ত না থাকে। চট্টগ্রাম সিটি করপোরেশন সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাবে এবং এমন জনকল্যাণমূলক উদ্যোগকে সবসময় উৎসাহিত করবে।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, রোসাঙ্গির আলমগীর, কামরুল এবং ইসমাইল হোসেন লেদু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com