শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

নগরীতে অসাধু চক্র-ঠকবাজ ও ‌প্রতারণা থেকে রক্ষায় পুলিশ কমিশনারের সতর্ক বিজ্ঞপ্তি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ১১.৫৬ এএম
  • ১৬৭ বার পঠিত

মানব সময় ডেস্ক :
সম্প্রতি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ লক্ষ্য করেছেন যে, নগরীর বিভিন্ন থানায় সাম্প্রতিক সময়ে রুজুকৃত মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার আশ্বাস বা অন্যায়ভাবে মামলায় অর্ন্তভুক্তির হুমকি দিয়ে কতিপয় অসাধু চক্র ,অনৈতিক সুবিধা আদায় করছে বলে অভিযোগ সহ তথ্য পাওয়া যাচ্ছে।
এরূপ প্রেক্ষাপটে সর্বসাধারণের সদয় অবগতির জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজের বরাতে নগর বাসী কে বিশেষ ভাবে সর্তক করে বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে বলে সিএমপি সদর দপ্তর সূত্রে জানা গেছে।প্রেস বিজ্ঞপ্তি সূত্রে আরো জানায় যে,সাম্প্রতিক সময়ে দায়েরকৃত প্রত্যেকটি মামলার তদন্ত পুলিশ হেডকোয়ার্টার্স এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ কর্তৃক বিভিন্ন স্তরে স্তরে তদারকি করা হচ্ছে। তাই মামলা সমূহ থেকে অন্যায় ও অনৈতিক সুবিধা নেওয়ার কোন সুযোগ নেই বলেও জানিয়েছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। তিনি এ ধরনের প্রতারক চক্রের অপতৎপরতা থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে সর্তক বার্তা দিয়ে অনুরোধ করার কথা গণমাধ্যমে জানান।একই সাথে এ ধরনের প্রতারক চক্রের কোন সদস্য নগরবাসীর সাথে যোগাযোগ করা মাত্রই বিষয়টি সংশ্লিষ্ট থানায় অথবা ৯৯৯ কল করে অবগত করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন সিএমপি পুলিশ দপ্তর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com