বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

পটিয়া উপজেলায় মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান

  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ৩.৪৫ এএম
  • ১৫১ বার পঠিত

কামরুল ইসলাম, চট্টগ্রাম
০৫/০১/২০২৫ খ্রিঃ তারিখ রোজ রবিবার চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব প্লাবন কুমার বিশ্বাস এবং পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের নেতৃত্বে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বিওসি সড়কের সাতগাজিয়া মাজারের পূর্বপাশে অবস্থিত এলাকায় অভিযোগের প্রেক্ষিতে ০১ টি স্পটে পাহাড় কর্তন বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযুক্ত ব্যক্তিদেরকে পাওয়া যায়। অভিযুক্ত ব্যক্তি মোঃ নুরুল করিম (৪৫), মোঃ হোসাইন (৩৬) ও মোঃ আবুল কালাম (৬২) সরকারী রেকর্ড অনুযায়ী পাহাড় শ্রেণীর আনুমানিক ১,০০০ ঘনফুট ভূমি কর্তন করায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী তৎক্ষণাৎ প্রত্যেককে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল।মোবাইল কোর্টে পটিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী ও বনবিভাগ ও পটিয়া থানার পুলিশ সদস্যগণ সার্বিক সহযোগিতা করেন।মোবাইল কোর্ট শুরু হয় বিকাল ৩.৩০ টায় এবং শেষ হয় রাত ৭.০০ টায়। পাহাড় কর্তনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com