শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

ইপিজেডে সন্ত্রাসী কর্মকাণ্ড,দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৬.১২ এএম
  • ১৯০ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
কেন্দ্রীয় ও চট্টগ্রাম মহানগর বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী ফ্যাসিবাদ দোসরদের সন্ত্রাসী কর্মকাণ্ড, লুটপাট, দূর্নীতি দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমানের পরিচালনায়ে মিছিলিত্তোর বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক নগর বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক মোঃ নুরুজ্জামান, বিশেষ অতিথি সাবেক নগর সদস্য মাহাবুব এলাহি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ আনসারী,ইপিজেড থানা বিএনপি নেতা মোঃ শাহাজান, মোঃআলী, আয়ুব খান, মোঃ নুরুদ্দিন মুন্না।
এছাড়া আরো বক্তব্য রাখেন আলমগীর, মোঃ শরিফ, মিজানুর রহমান পারুল, নওশাদ হোসেন,সুমন রহমান, আর জে রাসেল, মোঃ হোসেন টিটু,রাশেদ শরিফ, যুবদল সভাপতি হোসনে মোবারক রিয়াদ, সা: সম্পাদক আ জ ম সোহেল, সাইফুর রহমান রনি,সাদ্দাম হোসেন, সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইউসুফ সুমন, মোঃ সাইফুল, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আকিব জাবেদ, মোঃ সম্রাট, কৃষক দলের মোঃ রনি, মোঃ সাহেদ আলী,তাতীদলের জাহিদ আনসারী থানা ,ওয়ার্ড,ইউনিট বিএনপি, যুবদল ছাত্রদল, শ্রমিক দলের ও জাসাস নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও সমাবেশে স্বক্রিয় অংশগ্রহণ করেন। এছাড়া স্বৈরাচারী – ফ্যাসিবাদ আওয়ামী নাশকতাকারী এবং ০১জুলাই থেকে ০৫ আগষ্ট মাসে গণহত্যায় সক্রিয় জড়িতদের‌ অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোরদাবী জানিয়েছেন বিএনপি সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা।
একই দিনে বিকেলে পতেঙ্গার ৪০ নং ওয়ার্ডের কাটগড়ে মোঃ শাহাবুদ্দিন ও মোঃ জাফরের নেতৃত্বে,৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ডাঃ মোঃ নূরুল আবছারের নেতৃত্বে এবং বন্দর থানা এলাকায় সভাপতি হাজী মোঃ হানিফ সওদাগর, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হাসান এবং ৩৮ নং ওয়ার্ডে সভাপতি মোঃ আজম উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে দলীয় সূত্রে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com