বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে

দক্ষিণ হালিশহরে তাফসিরুল কোরআন মাহফিলে সুদ-ঘুষ, জুয়া ও মাদক প্রতিরোধে যুবরা এগিয়ে আসার আহবান

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ১১.০৪ এএম
  • ১৭০ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ (সিডিএ রিং রোড এলাকায়) হিলফুল ফুজুল মানব কল্যান পরিষদ আয়োজিত ২৪অক্টোবর, বৃহস্পতিবার রাতে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান মেহমান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট আলেমেদ্বীন অধ্যাপক মাওঃ মোঃ মফিজুর রহমান বলিষ্ঠ কন্ঠে বলেছেন,
সুদ ঘুষ জুয়া ইযাবা সেবন মাদকাসক্তি প্রতিরোধে যুবকদের কে এগিয়ে আসতে হবে।
প্রতিটি পাড়া মহল্লায় ঐক্যবদ্ধভাবে সকল অপসংস্কৃতি প্রতিরোধ গড়ে তুলতেও ভবিষ্যত প্রজন্মের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া সকল অসামাজিক কাজ থেকে যুবকদের বিরত সহ নৈতিক চরিত্র ঠিক রাখতে অনুরোধ জানিয়েছেন।
দেশ ও সমাজের অন্যায় অবিচার অপশক্তির বিরুদ্ধে অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেয়ার আহ্বান করছেন।
সমাজের প্রতিটি স্তরে ইসলামের সঠিক সুমহান দাওয়াত পৌঁছে দিতে হিলফুল ফুজুল তথা শান্তি সংঘ কে নিরালস চেষ্টা অব্যাহত রাখতে বিশেষ অনুরোধ জানান।‌
মাহফিলে অন্যান্যর মধ্যে আরো বয়ান পেশ করেন হক সাহেব জামে মসজিদের সাবেক পেশ ইমাম ও খতিব, বিশিষ্ট আলেমেদ্বীন, পতেঙ্গা আলিয়া মাদ্রাসার প্রভাষক, মাওলানা মোঃ ইলিয়াস সাহেব,খতিব মাওলানা মুহাম্মদ জিয়াউল হক নিজামী, হাজী বজল আহমদ সওদাগর জামে মসজিদের ইমাম মাওলানা আতিকুর রহমান সাহেব, স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে এন্তেজামিয়া কমিটির সদস্য ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন, শিক্ষা সংগঠক মোঃ কামাল উদ্দিন আজাদ, দেলোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রথম অধিবেশনে নোয়াখালীর ইসলামী সাংস্কৃতিক সংগঠন কান্ডারীর শায়েকগণ ইসলামী নাতে রাসুল ও ইসলামী সংগীত পরিবেশন করেন।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত এবং তবারুক বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com