শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

সবুজে সবুজে গড়ে তুলতে পতেঙ্গা বেড়ীবাঁধে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন

  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৬.২৪ এএম
  • ২০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম :

নগরের উত্তর পতেঙ্গা বেড়ীবাঁধ এলাকায় সবুজে সবুজে সামাজিক ও প্রাকৃতিক বনায়ন সৃষ্টির লক্ষে ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থা কৃর্তক স্বীকৃতি প্রাপ্ত ইউনিটি ইউনিভার্স‌ ফর হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন জেলা কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার (১১অক্টোবর) বিকেলে বৃক্ষ রোপন ও পরিচর্যা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহতী উদ্যোগের উদ্বোধন করেন বিশিষ্ট মানবাধিকার সংগঠক ও সমাজকর্মী মোঃ হিরা (বাপ্পী)। কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব, মানবাধিকার সংগঠক মোঃ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা, চট্রগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সচিব মোহাম্মদ জাকির হোসেন, সিনিয়র যুগ্ম সচিব ওমর ফারুক খান সৌরভ, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম রাসেল,আইন সম্পাদক মনিরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক শামিম আহমেদ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক নিসাত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ কায়সার, যুব ও ক্রীড়া সম্পাদক সানি আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক-সোহাগ মিয়া,সহ সমাজ কল্যাণ সম্পাদক মোঃ তানভীর এবং কার্য্য নির্বাহী সদস্য মোঃ নিজাম উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সামাজিক ও প্রাকৃতিক বনায়ন সৃষ্টির মাধ্যমে বিপর্যয় রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন। হিউম্যান রাইটস সংগঠনের উদ্যোগে পর্যায়ক্রমে পতেঙ্গা – হালিশহর অঞ্চলের শহর রক্ষা বাঁধের দুই পাশে লক্ষাধিক গাছের চারা রোপণ করার ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com