শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্রগ্রাম জেলা কার্যালয় কর্তৃক অভিযান ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা :

  • আপডেট টাইম : বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৯.০৬ এএম
  • ১৮৬ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
আজ, ২রা অক্টোবর , ২০২৪ খ্রি., রোজ বুধবার , জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্রগ্রাম জেলা কার্যালয় কর্তৃক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
জি.ই.সি. মোড় এলাকায় তদারকিকালে দেখা যায়,
ফ্লেভার্স প্রিমিয়াম সুইটস এন্ড বেকার্স নামক প্রতিষ্ঠান মেয়াদউত্তীর্ণ মিষ্ঠান্ন ও খাদ্যদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্য প্রদর্শন করছে, এবং মেয়াদউত্তীর্ণ দ্রব্যের প্যাকেট এ নিজেরাই মূল্য ও উৎপাদন তারিখ যুক্ত স্টিকার পুনঃসংযুক্ত করছে।
এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ২০,০০০/- টাকা জরিমানা করা হয়। কাচ্চি এক্সপ্রেস নামক রেস্টুরেন্টএ অভিযানকালে; খাদ্য তৈরিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অননুমোদিত কেমিক্যাল ব্যবহার , মেয়াদ উত্তীর্ণ মসলা, রঙ, বাসি বিরিয়ানি সংরক্ষণ, দুগ্ধজাত পণ্য নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ও সংরক্ষণ পাওয়া য়ায়। একারণে প্রতিষ্ঠানটিকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়। এবং একই প্রতিষ্ঠানে খাদ্যে বার বার মাথার চুল পাওয়ার ১ টি লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ নিষ্পত্তিতে ১০,০০০/- টাকা জরিমানা করা হয় যার ২৫% অর্থাৎ ২,৫০০/- টাকা প্রণোদনা হিসেবে অভিযোগকারী পাবেন।
পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় অবস্থিত মাওলানা ফার্মেসীতে বিপুল মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকায় উক্ত ফার্মেসিতে ১০,০০০/- টাকা জরিমানা করা হয়।
আজ ৩টি প্রতিষ্ঠানে মোট ১,৪০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করে ভবিষ্যতে যেন এহেন অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনায়: জনাব মোহাম্মদ ফয়েজ উল্যাহ (উপপরিচালক), নাসরিন আক্তার ( সহকারী পরিচালক), জনাব রানা দেব নাথ (সহকারী পরিচালক, জনাব মো: আনিছুর রহমান (সহকারী পরিচালক) ।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com