সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

চরফ্যাশনে কোন প্রমাণ ছাড়া বিয়ের অভিযোগ। প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৭.৪৯ এএম
  • ১৭৫ বার পঠিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: 
চরফ্যাশনে সম্প্রতি নিজের বিরুদ্ধে উঠা এক নারীর অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন সাইফুল্লাহ মানসুর নামের এক ব্যবসায়ী। 
সোমবার দুপুর সাড়ে বারোটায় শশীভূষণে নিজ বাসায় তিনি সংবাদ সম্মেলনে জানান, গত শুক্রবার বিকালে আমার দূর সম্পর্কের মামাতো বোন দাবি করেন যে তাকে আমি বিয়ে করেছি, যার পক্ষে তিনি কোন প্রমান দেখাতে পারেন নি। মূলত তার বাবা আমাদের আত্মীয় হওয়াতে তাদের বাড়িতে ছোট বেলায় আমার যাতায়াত ছিলো। আমি বরিশাল পড়াশুনা করায় দীর্ঘ সময় তাদের সাথে আমার  যোগাযোগ ছিলোনা। প্রায় ১০ বছর আগে আমার পিতার মৃত্যুর পর আমি পারিবারের একমাত্র ছেলে হওয়ায় শশীভূষণ বাজারে ব্যবসা শুরু করি। সে আমার মামাতো বোন পরিচয়ে পারিবারিক বিভিন্ন প্রয়োজনে  মাঝে মাঝে আমার সাথে মোবাইলে  কথা বলতো। শুনেছি  আগে এক যায়গায় তার বিবাহ হয়েছিলো, যা স্থায়ী হয়নি।   এরই মধ্যে তার মোবাইল নাম্বার থেকে আমার মোবাইলে বিকাশে বিশ হাজার টাকা আসে, এবং সেই মামাতো বোন আমাকে ফোনে জানায়, সে ঢাকায় একটি চাকরি করে, তার মোবাইল চুরি হয়ে গেছে,  যাতে টাকা না হারিয়ে যায়, তাই আমার বিকাশে টাকা রেখেছে, পরবর্তীতে  টাকা গুলো বিভিন্ন সময় আমার কাছ থেকে সে চেয়ে নেয়। এভাবে বিভিন্ন সময় বিভিন্ন নাম্বারে আমার বিকাশে সে টাকা সেন্ড করে, আবার তার প্রয়োজনে সে চেয়ে নেয়। বিভিন্ন মাধ্যমে সে তার বক্তব্যে দাবি করছে যে আমি নাকি তাকে বিয়ে করে, ঢাকায় ঘর ভাড়া করে রেখেছি, এবং বিভিন্ন সময়ে তার খরচ বাবদ টাকা দিয়েছি। যা মূলত ভিত্তিহীন। তিনি প্রশ্ন রেখে বলেন, আমি যদি তাকে খরচ বাবদ ঢাকায় টাকা পাঠাতাম, তাহলে উল্টো সে কেন তার মোবাইল থেকে আমার নাম্বারে বিকাশে টাকা পাঠালো? এখন আমার কাছে মনে হচ্ছে, এমন একটি মিথ্যা অভিযোগকে ডকুমেন্ট আকারে প্রতিষ্ঠিত করতেই আমার এই মামাতো বোন আমার নাম্বারে মিথ্যা কথা বলে টাকা পাঠায় এবং বিভিন্ন সময়ে তার প্রয়োজনে আমার কাছ থেকে চেয়ে নেয়। যা সে মিথ্যা স্টেটমেন্ট আকারে দেখিয়ে বিভ্রান্ত করছে। 
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সাইফুল্লাহ মানসুরের মা জানান, আমার স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলে সাইফুল্লাহ মানসুর সংসারের হাল ধরে, গত শুক্রবার আমার দূর সম্পর্কের ভাতিজি কোন প্রমাণ ছাড়াই আমার এতিম সন্তানের বিরুদ্ধে অভিযোগ করছে। তিনি অনুরোধ করে জানান, আমরা আইনের আশ্রয় গ্রহণ করেছি, তাকেও বলেছি আমার ছেলে আইনের  চোখে অপরাধী প্রমাণিত হওয়ার আগে, কোন ডকুমেন্ট ছাড়া আমার ছেলের বিরুদ্ধে যেন এভাবে অভিযোগগুলো না ছড়ায়। 
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ(ওসি) জানান, ১০ দিনের মধ্যে উভয় পরিবারকে বিষয়টি সমাধান করতে বলেছি, তা না হলে তারা আইনের  দ্বারস্থ হয়ে বিষয়টি সমাধান করতে পারেন। 
এদিকে ব্যবসায়ী সাইফুল্লাহ মানসুর জামায়াতে ইসলামীর শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়ন শাখার সেক্রেটারীর দায়িত্বে থাকায়, তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিয়েছে চরফ্যাশন  উপজেলা জামায়াতে ইসলামী। 
সোমবার (৫ মে) বাংলাদেশ জামায়াত ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা এওয়াজপুর ইউনিয়ন সেক্রেটারি মো. সাইফুল্লাহ মানসুরের বাড়িতে স্ত্রীর দাবিতে এক তরুণীর অনশন মর্মে বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টি গোচর হওয়ার পর সংগঠন একটি তদন্ত কমিটি গঠন করে। প্রাথমিক তদন্তে তরুণীর দাবির পক্ষে কোনো সত্যতা পাওয়া যায়নি। বিষয়টি অধিক তদন্তের স্বার্থে তাকে দলীয় পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হলো। অধিক তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com