শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন, ঘরে ঘরে গ্যাস সংযোগ সহ অন্যান্য দাবি তে আগামীর ভোলা ব্যানারে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৫.৫৪ এএম
  • ১৫৮ বার পঠিত

মানব সময় ডেস্ক :
ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন, ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপন ও স্বৈরশাসক আমলে জেলার গ্যাস বিক্রিতে ইন্ট্রাকো কোম্পানির সাথে করা চুক্তি বাতিলের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ করেছে। জেলা সদর ভোলার বাংলা স্কুল মাঠে আগামীর ভোলার ব্যানারে আয়োজিত এ সমাবেশে জেলার সাত উপজেলা হতে শতশত ছাত্র-জনতা অধিকার আদায়ের মিছিল নিয়ে সমবেত হয়েছেন। ২০ এপ্রিল বেলা ১১ টায় আয়োজিত সমাবেশটি বেলা সাড়ে ১২ টা পর্যন্ত চলমান থাকে। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ছাড়াও জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হন। এসময় পাঁচদফা দাবী আদায়ের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জেলা জামাতে ইসলামীর সেক্রেটারি হারুনর রশীদ, পৌর জামায়াত আমির মাওলানা জামাল উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, বশির আহমেদ, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি আতাউর রহমান মোমতাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসীর আলম রবিন চৌধুরী, শহীদ জিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানম, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মোবাশ্বিরুল হক নাইম, মানবজমিন প্রতিনিধি এডভোকেট মনিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভোলা জেলার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলামিন হাওলাদার, জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেল, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না, ব-দ্বীপ ফোরামের সমন্বয়কারী মীর মোশারফ হোসেন ওমিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মীর মোঃ জসিম উদ্দিন। ছাত্রদল নেতা জি,এম ছানাউল্লাহর সঞ্চালনায় এ সময় বক্তারা সকলেই একবাক্যে হুশিয়ারী দিয়ে বলেন, ভোলার গণমানুষের এ ৫ দফা দাবীর বিপক্ষে গিয়ে যারা কাজ করবে বা বিরোধীতা করবে তাদেরকে ভোলার গণমানুষের শক্র হিসেবে চিহ্নিত করে, তাদের মুখোশ উন্মোচন করা এবং তাদের সমুচিত জবাব দেয়া হবে।সমাবেশ শেষে সর্বস্তরের জনতা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিন করে ডিসি কার্যালয়ে গিয়ে পাঁচদফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com