সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

পথশিশুদেরকে সমাজ ও রাষ্ট্রের মূল ধারায় ফেরানো শীর্ষক বিশেষ আলোচনা সভার আয়োজন করেন সিএমপি কমিশনার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ২.২০ পিএম
  • ১৬৯ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
অদ্য ইং ১৮/০৪/২৫ তারিখ দুপুর ২.৪০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্সস্থ মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবে পথশিশুদেরকে সমাজ ও রাষ্ট্রের মূল ধারায় ফেরানোর উদ্দেশ্যে বিশেষ আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফারুক ই আজম বীর প্রতীক, মাননীয় উপদেষ্টা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সভা শুরুর পূর্বে পথশিশুদেরকে নিয়ে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজ শেষে ১৬০ জন পথশিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কমিশনার মহোদয় আগত অতিথিবৃন্দকে অত্র অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আজকের অনুষ্ঠানের প্রত্যয় “একটি নিরাপদ আশ্রয় ও সুন্দর ভবিষ্যৎ সকল শিশুর অধিকার” উল্লেখ করে বলেন সমাজে পথশিশু বলে কোনো কথা থাকবে না। তিনি আরো বলেন প্রত্যক অনাথ, গৃহহীন ও অসহায় শিশু স্বাভাবিক জীবন যাপনের অধিকার রাখে। তাদের খাদ্য, বস্ত্র, শিক্ষা ও বাসস্থানের ব্যবস্থা করা সকলের নৈতিক দায়িত্ব। এসময় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে পথশিশুদেরকে সমাজ ও রাষ্ট্রের মূল ধারায় ফেরানোর উদ্দেশ্যে বিভিন্ন ধরণের পরামর্শ ও নির্দেশনা তুলে ধরেন এবং সমাজের সকলকে বিশেষ করে বিত্তশালী ব্যক্তিদেরকে এই কাজে এগিয়ে আসার জন্য আহবান করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শারমীন এস মুরশিদ, মাননীয় উপদেষ্টা, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; জনাব ডাঃ শাহাদাত হোসেন, মাননীয় মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন; জনাব ডঃ মোঃ
জিয়াউদ্দিন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম; জনাব ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামছুল আলম, এনডিসি, পিএসসি, কমান্ডার ৩৪ ইঞ্জিনিয়ার
কনস্ট্রাকশন ব্রিগেড; জনাব মোঃ আহসান হাবিব পলাশ, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ; জনাব প্রকৌশলী নুরুল করিম, চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সহ সিএমপি ও চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com