শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

চিটাগাং চেম্বার সভাপতি ওমর হাজ্জাজের পদত্যাগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৮.৩৮ এএম
  • ১৭৭ বার পঠিত

চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ওমর হাজ্জাজ পদত্যাগ করেছেন | মানব সময় ডেস্ক |

গতকাল সোমবার (২ আগস্ট) দুপুরে তার পদত্যাগপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। উদ্ভুত পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একজন প্রশাসক নিয়োগেরও আবেদন জানানো হয়েছে।

চিটাগং চেম্বার সচিব মো. ফারুক জানান, চেম্বারের সম্পূর্ণ পর্ষদ সোমবার (২ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন। দায়িত্বে থাকা সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও ২১ জন পরিচালক প্রেসিডেন্ট বরাবরে তাদের পদত্যাগ পত্র জমা দেন। সবার পদত্যাগপত্র গ্রহণের পর সভাপতি তার পদত্যাগপত্রসহ বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগে পাঠিয়েছেন। এখন আইন অনুযায়ী মন্ত্রণালয় থেকে প্রশাসক নিয়োগের সম্ভাবনা আছে।
দেশে বিগত ৫ আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর দেশব্যাপী সংস্কারের দাবির ধারাবাহিকতায় চট্টগ্রামের সক ব্যবসায়ী সমাজ ও বঞ্চিত ব্যবসায়ী সমাজ নামের দুটি সংগঠনের ব্যানারে চট্টগ্রাম চেম্বারে পরিবারতন্ত্রের অভিযোগ তুলে চেম্বারের বর্তমান পরিষদের পদত্যাগ দাবি করে আসছিলেন চট্টগ্রামের ব্যবসায়ীরা।
উল্লেখ্য যে, দীর্ঘ বছর ধরে চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাদের পরিবার সদস্যদের মধ্যে জিম্মি ছিলেন।
সাবেক এমপি লতিফের ছেলে ওমর হাজ্জাজ, সিনিয়র সহ-সভাপতি ডাঃ মুনাল মাহাবুব বেগম( সাবেক সভাপতি মাহবুবুল আলম এর মেয়ে), পরিচালক আলমগীর চৌধুরী (সাবেক এমপি জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে), তানভীর চৌধুরী শারুল (হুইপ শামসুল হকের ছেলে)সহ আরো একাধিক রাজনৈতিক ও ব্যবসায়ী নেতার পরিবারের সদস্য বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ব্যবসায়ি নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com