মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে “Bridging Academia and Career: Opportunities and Challenges” শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম, দেশের মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের || অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে ৩৮ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে হোটেল রেডিসন- ব্লুতে ০২(দুই) দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়

চিলমারীর আলমগীর হোসেন পেলেন নজরুল গবেষণায় প্রণোদনা

  • আপডেট টাইম : সোমবার, ২০ মে, ২০২৪, ১১.৫৪ এএম
  • ২৪০ বার পঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ছেলে, ইনিস্টিউট অব নজরুল স্টাডিজ থেকে নজরুল গবেষণার জন্য প্রণোদনা পেয়েছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলমগীর হোসেন। গতকাল বিকেল ৪.৩০ মিনিটে জয়ধ্বনি মঞ্চে অনুষ্ঠিত ২য় গবেষণা মেলায় তাঁর হাতে প্রণোদনার চেক তুলে দেন, ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক এবং বর্তমানে ইনিস্টিউট অব নজরুল স্টাডিজ এর পরিচালক ও নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এ সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর, নজরুল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, ইনিস্টিউট অব নজরুল স্টাডিজ এর অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম (রাশেদ আনাম), ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান রায়হানা আক্তার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মার্জিয়া আক্তার, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাসুদুর রহমান প্রমুখ। জানা যায়, “নির্বাচনে নজরুল: লেখকসত্তা, রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতা পর্যবেক্ষণ” শিরোনামে আলমগীর হোসেন গবেষণা করবেন। নজরুল বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রাকিবুল ইসলামের তত্ত্বাবধায়নে তিনি এ গবেষণা প্রক্রিয়া সম্পন্ন করবেন। এ সম্পর্কে তরূণ নজরুল গবেষক আলমগীর হোসেন বলেন, আমাকে গবেষণা প্রণোদনা প্রদানের জন্য ইনিস্টিউট অব নজরুল স্টাডিজ এর পরিচালক ও স্মার্ট নজরুল বিশ্ববিদ্যালয়ের রুপকার উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর্থিক প্রণোদনায় এবারই প্রথম গবেষণা করছি। প্রথম গবেষণাটি বিদ্রোহী কবিকে নিয়ে করছি বলে আমাকে খুবই সৌভাগ্যবান মনে করছি। আমার এই গবেষণায় নজরুলের নির্বাচন নিয়ে নতুন তথ্য উঠে আসবে যা নজরুল প্রেমিদের আরও সমৃদ্ধ করবে বলে মনে করছি। সবার কাছে দোয়া চাচ্ছি আগামীতেও যেন নজরুল গবেষণায় নিজেকে নিয়োজিত করতে পারি। উল্লেখ্য, আলমগীর হোসেনের বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায়। আলমগীর হোসেন নজরুল গবেষণার পাশাপাশি তরুণ কলাম লেখক হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক। তিনি ক্যাম্পাস সাংবাদিক হিসেবেও কাজ করছেন। তিনি নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক। তিনি সেইভ ইয়্যুথ বাংলাদেশ এর কুড়িগ্রাম জেলার ইয়্যুথ রেজিল্যান্স এম্বাসেডর এবং নির্ভয় ফাউন্ডেশন নজরুল বিশ্ববিদ্যালয় শাখার পিআর এন্ড কমিউনিকেশন কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন। ২০২২ সালের ১৮ ডিসেম্বর তিনি নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কর্তৃক বর্ষসেরা উদীয়মান সাংবাদিক হিসেবে পদক ও সনদপত্র লাভ করেন। ২০২০ সালের ১৭ জুলাই নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে সামাজিক বিজ্ঞান অনুষদের পার্লামেন্টারি বির্তক প্রতিযোগিতায় তিনি শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করেন। ২০১৯ সালে নজরুল বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের আয়োজনে পাবলিক স্পিকিং কম্পিটিশন প্রতিযোগিতায় তিনি ৯ম স্থান অর্জন করে। ২০১৮ সালের ২৬ মার্চ দুর্নীতি দমন কমিশন কুড়িগ্রাম শাখার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচনা প্রতিযোগিতায় তিনি জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন বলে জানাগেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com