শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক কন্যা উর্মিলা শর্মা এইচএসসিতে A+ পেয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সাংবাদিকতা ও শিক্ষায় দক্ষতা উন্নয়ন –এম নজরুল ইসলাম খান গোবিন্দগঞ্জে ডিবির অভিযান, ৫০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির ওরিয়েন্টেশন চট্টগ্রাম মডেল স্কুলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার” যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রাপ্ত হলেন লাবনী চাকমা সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার সময়ের দাবি, বিশ্ব গণমাধ্যমে আসছে বৈপ্লবিক পরিবর্তন সিআরএফ সদস্যদের তিন দিনব্যাপী ‘এআই টুলস’ কর্মশালার উদ্বোধনে বক্তারা শিক্ষা ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার – এম নজরুল ইসলাম খান চট্টগ্রামে সামাজিক সংগঠন আল মিম্বার ফাউন্ডেশন’র ১ম বর্ষপূর্তি পালন : বন্ধু মহল মানবিক সংগঠনের উদ্যোগে অসহায় বৃদ্ধ নারীর আবাসস্থল মেরামতে আর্থিক সহয়তা প্রদান : সৎসঙ্গ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত :

গোবিন্দগঞ্জে ডিবির অভিযান, ৫০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৩.১১ পিএম
  • ৭ বার পঠিত

‎গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ মো. বাদল মন্ডল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় শামীম (৩৮) নামে অপর এক অভিযুক্ত পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
‎
‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) ভোর ৪টা ৪৫ মিনিটে গোবিন্দগঞ্জ উপজেলার ৯ নম্বর হরিনাথপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ক্রোড়গাছা (হরিরামপুর) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় বাদল মন্ডলের দক্ষিণ দুয়ারি টিনশেড বসতবাড়ির একটি কক্ষে গাঁজা ক্রয়-বিক্রয়ের অভিযোগে অভিযান চালিয়ে তাকে ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় অপর অভিযুক্ত শামীম কৌশলে পালিয়ে যান।
‎
‎পুলিশ আরও জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার বাদল মন্ডল মৃত তৈয়ব আলী মন্ডলের ছেলে। পলাতক শামীম মো. দুদু হাজীর ছেলে। তাদের উভয়ের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার ক্রোড়গাছা (হরিরামপুর) এলাকায়।
‎
‎এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক অভিযুক্তের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ২৯ অক্টোবর ২০২৬ তারিখে মামলা করা হয়েছে। মামলার নম্বর ৪৭। পুলিশ সূত্রে উল্লেখিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
‎
‎পুলিশ জানিয়েছে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com