শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

শীঘ্রই চালু হচ্ছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে :২০ মিনিটে পতেঙ্গা থেকে লালখানবাজার পার

  • আপডেট টাইম : সোমবার, ১৩ মে, ২০২৪, ৪.১৭ এএম
  • ২২১ বার পঠিত

মানব সময় ডেস্ক :

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরবাইক,৬ চাকার ট্রাক, কাভার্ডভ্যান চলবেনা। মাত্র ২০ মিনিটেই লালখানবাজার থেকে পতেঙ্গা, সমৃদ্ধির নতুন দ্বার উন্মোচিত হতে যাচ্ছে চট্টগ্রামে!
নগরীর লালখানবাজার থেকে বিমানবন্দর পর্যন্ত সাড়ে ১৬ কিলোমিটার দৈর্ঘ্য ও ৫৪ ফুট প্রস্থের এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এখন দৃশ্যমান।
দিনক্ষণ ঠিক না হলেও যান চলাচলের জন্য শীঘ্রই এটি খুলে দেয়া হবে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৪ লেনের মধ্যে দুই লেন পুরোপুরি প্রস্তুত। বাকি দুই লেনে চলছে বৈদ্যুতিক পোল স্থাপনসহ নানা ধরনের ফিনিশিং কাজ। মূলত এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে মহানগরীর লালখানবাজার থেকে পতেঙ্গায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র ২০ মিনিট।
অথচ এখন সড়ক ধরে ভয়াবহ যানজট পেরিয়ে এটুকু পথ অতিক্রম করতে সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা। ফলে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসপাড়ায় আসতে জনসাধারণকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া ফ্লাইট মিসের ঘটনাও ঘটছে অহরহ। ভোগান্তি হ্রাস এবং পুরো মহানগরীকে যানজট থেকে রক্ষায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে।
গত বছরের ১৪ নভেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নামে এর নামকরণ করা হয়। এটি নির্মাণে ব্যয় হচ্ছে ৪ হাজার ৩৬৯ কোটি ৭ লাখ ১০ হাজার ৮১৯ টাকা। চালু করা হলেও এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের পূর্ণাঙ্গ সুবিধা পেতে আরো কিছু সময় লাগতে পারে। প্রকল্প-সংশ্লিষ্টরা জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের চার লেনের দুটি সড়কের একপাশ পুরোপুরি প্রস্তুত। আরেক পাশের কাজ কিছুটা বাকি আছে। বসানো হচ্ছে বৈদ্যুতিক পোল। তাতে লাগানো হবে বাতি। তবে এখনো সিসিটিভি ক্যামেরা এবং স্পিড ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়নি।

এদিকে এ এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নির্মাণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।
তবে আনুষ্ঠানিকভাবে যান চলাচল শুরুর আগেই এ এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে কিছু মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।
সব ঠিকঠাক থাকলে আগামী ৫/৭ দিনের মধ্যেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com