রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ৩৬১২ জন আনসার ও ভিডিপির সদস্য পেলো ঈদ উপহার সামগ্রী সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন: ৭ দিনের আল্টিমেটাম শিশুদের সুস্থ বিকাশে প্রয়োজন সাংস্কৃতিক চর্চাঃ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকৌশলী সেলিম জানে আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো চসিক ৩৯ নং ওয়ার্ড এর অন্তর্গত ঐতিহ্যবাহী সিডিএ বালুর মাঠ গরুর বাজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিনিয়র নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রাজস্ব আদায়ে গতি আনতে কঠোর নির্দেশনা দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন আমি বিচার চাই না,কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমার। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ১৫ দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে। এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। আবদুল হান্নান মোল্লা নি/হত শিশু রামিসার বাবা চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান ভোলা সমিতি ঢাকার পৃষ্ঠপোষক সদস্য জনাব জহির রায়হান উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভোলা সমিতি ঢাকার অভিনন্দন ও শুভেচ্ছা ১৮মে মেহের আফজল স্কুল মাঠ MLN আন্ত:ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ৩৮ নং ওয়ার্ড সাবেক সভাপতি মো: আযম উদ্দিন

অবশেষে বাফুফের নিবন্ধন লাভ করেছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৬.৩৭ এএম
  • ১৩১ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক, (চট্টগ্রাম)

সু- দীর্ঘ বছর পর “দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি” নামেই বাফুফের নিবন্ধন প্রাপ্ত করে এম এ আজিজ স্টেডিয়ামে সিডিএফএ- মেয়র একাডেমি কাপ অ-১৩ ফুটবলে অংশ গ্রহণ করেছে গতকাল।
দলের জন্য শুভকামনা করে দোয়া চেয়েছেন নবাগত ফুটবল উপ- কমিটির চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল,উপদেষ্টা সদস্য বিশিষ্ট ক্রীড়াবিদ,সাবেক ফুটবলার মোঃ মাহাবুব এলাহী,উপদেষ্টা সদস্য হাজী মোঃ মুজিবুল হক বকুল, প্রবীণ সংগঠক মোঃ ইলিয়াস, ডাঃ উদয়ন কান্তি মিত্র, পরিচালক সদস্য খলিলুর রহমান হাওলাদার, মোঃ ইকবাল হোসেন, নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন, সাধারণ সম্পাদক ও পরিচালক- সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, উপদেষ্টা কোচ-মোঃ আলাউদ্দিন,সহকারী কোচ মোঃ মামুন,সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান পারুল , ওমর ফারুক (কিপার), সদস্য মোঃ রাকিব, আঃ রহিম,মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার ,সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে বাফুফের নিবন্ধন লাভ করায় হালিশহর ফুটবল একাডেমি কে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ফুটবলার মোঃ ইব্রাহিম হোসেন, মোঃ গোলাম মোস্তফা (চসিক অফিসার), সংগঠক সাইফুদ্দিন খালেদ মুন্না, ক্রীড়া সংগঠক মোঃ জাবেদ আহমদ,মোঃ নাহিদুল ইসলাম (ফুটবলার),মোঃনাছির উদ্দিন (প্রবাসী), সংগঠক আঃ মালেক ফারুকী, রেফারি সদস্য মোঃ ইউসুফ, তৈয়ব আলী, শিক্ষক মোঃ ওসমান গনি, বাবু বিকাশ সরকার, শিক্ষক মোঃ ইকবাল হোসেন সুমন,
দীর্ঘ বছরের ঐতিহ্যবাহী “হালিশহর একাদশ ক্লাব” পরিচালিত অত্র একাডেমি আজ থেকে পূর্ণোদ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্বীকৃতি প্রাপ্ত হয়ে খেলাধুলায় অংশ গ্রহণ করতে পেরে উচ্ছাস প্রকাশ করেছেন একাডেমির সকল পরিচালক বৃন্দ ও সদস্য সহ বিভিন্ন বয়সের খেলোয়াড় গণ। বিগত ২০২৪ সাল থেকে দফায় দফায় যাচাই-বাছাই করে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি কে প্রাথমিক ভাবে অনুমোদন এবং পর্যায়ক্রমে তৃণমূলের খেলাধুলায় অংশ গ্রহণ ও আয়োজনে সন্তোষজনক হওয়ায় অবশেষে ২৫ এপ্রিল রাজশাহীতে জমজমাট অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছে বাফুফের সার্টিফিকেট ও লাইসেন্স প্রাপ্তির জন্য। বিশেষ করে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর মাহাবুবুল আলম পলো একাডেমির সকল দিক বিবেচনা করে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি কে চূড়ান্ত ভাবে মনোনীত হয়েছেন ওয়ান স্টার লাইসেন্স প্রাপ্তির।
আগামীর’ সু -প্রত্যাশায় পতেঙ্গা – হালিশহর অঞ্চলের ফুটবলার তৈরির কারখানা হিসেবে অত্র একাডেমি বিশেষ অবদান রাখছেন।এই একাডেমির প্রয়াত উপদেষ্টা কোচ ও সাবেক তারকা ফুটবলার শফিউল আলম শফি শুরুতে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির নাম করণ করে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com