রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ৩৬১২ জন আনসার ও ভিডিপির সদস্য পেলো ঈদ উপহার সামগ্রী সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন: ৭ দিনের আল্টিমেটাম শিশুদের সুস্থ বিকাশে প্রয়োজন সাংস্কৃতিক চর্চাঃ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকৌশলী সেলিম জানে আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো চসিক ৩৯ নং ওয়ার্ড এর অন্তর্গত ঐতিহ্যবাহী সিডিএ বালুর মাঠ গরুর বাজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিনিয়র নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রাজস্ব আদায়ে গতি আনতে কঠোর নির্দেশনা দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন আমি বিচার চাই না,কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমার। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ১৫ দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে। এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। আবদুল হান্নান মোল্লা নি/হত শিশু রামিসার বাবা চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান ভোলা সমিতি ঢাকার পৃষ্ঠপোষক সদস্য জনাব জহির রায়হান উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভোলা সমিতি ঢাকার অভিনন্দন ও শুভেচ্ছা ১৮মে মেহের আফজল স্কুল মাঠ MLN আন্ত:ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ৩৮ নং ওয়ার্ড সাবেক সভাপতি মো: আযম উদ্দিন

বৃটেনের কার্ডিফে মহান স্বাধীনতা দিবসের আলোচনা, ফিলিস্তিনে ইসরালি গণহত্যার প্রতিবাদ

  • আপডেট টাইম : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৭.২৭ পিএম
  • ১৭৯ বার পঠিত

হাকিকুল ইসলাম খোকন:
বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্দোগে লকেল কমিউনিটির নানা শেণি পেশার বিশিষ্টজনদের উপস্থিতিতে ওয়েলফেয়ার সেন্টারে গত ৮ই এপ্রিল মঙ্গলবার দুপুর ২টায় মহান ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা, ঈদ পরবর্তী শুভেচ্ছা ও ঈদ পুনর্মিলনী, এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের নির্যাতিত মজলুম মুসলমানদের হেফাজত এর জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। বাপসনিউজকে এ সংবাদ পাঠিয়েছন সাজেল আহমদ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহজালাল মসজিদের সাবেক সহকারী ঈমাম কারি শাহ মোহাম্মদ তসলিম আলী
ও দোয়া পরিচালনা করেন আনজুমানে আল-ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমেদ। কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারম্যান আব্দুল হান্নান শহীদুল্লাহ্ র সভাপতিত্বে এবং অনারারি সেক্রেটারি আসকর আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার বিশিষ্ট সাংবাদিক মকিস মনসুর, গ্ৰেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, কার্ডিফ জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির,কার্ডিফ শাহজালাল মসজিদের সাবেক ট্রাষ্টি প্রবীণ প্রবাসী আলহাজ্ব আব্দুল আহাদ চৌধুরী, শাহজালাল মসজিদের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আকবর, হাফিজ খায়রুল আলম, ডিরেক্টর নজীর উদ্দীন, ডিরেক্টর মাহমুদ হোসেইন, আজমল আলী, ইসলাম উদ্দিন, ও রমজান আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সহ সমগ্র বিশ্বব্যাপী ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।
ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে বলে উল্লেখ করে, বিশ্ব হোক শান্তিময়; আসুন বিশ্বের সবচেয়ে নির্যাতীত ও মজলুম ফিলিস্তিনী মুসলমানদের জন্য প্রাণভরে দোয়া করি, চিরতরে যুদ্ধ বন্ধ হোক, বিশ্ব-বিবেক জাগ্রত হোক;
বক্তারা আরও বলেন, “ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা সকল মানবতা ও নৃশংসতার সীমা ছাড়িয়ে গেছে। এই বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী জিহাদ অনিবার্য হয়ে উঠেছে।”
কথিত মানবাধিকারের ধ্বাপ্পাবাজ আমেরিকা আজ ইসরাইলের কাছে জিম্মি হয়ে পড়েছে। মার্কিন শাসকগোষ্ঠীর প্রত্যক্ষ সমর্থনে মধ্যপ্রাচ্যের ‘ক্যান্সারখ্যাত’ রাষ্ট্র ইসরাইল বছরের পর বছর ধরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর দখল ও গণহত্যা চালিয়ে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় নীরব দর্শকের ভূমিকায়, কারণ নিহতরা মুসলমান। মুসলমানদের মানবাধিকারের কোনো মূল্য নেই পশ্চিমা বিশ্বের এমন অবস্থান তাদের জন্য আত্মঘাতী হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com