শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

ইপিজেড থানাধীন কাজীর গলি শেষ প্রান্তে কলোনিতে বসবাসরত পারিবারিক কলহের জেরে এক মহিলার আত্মহত্যা:

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪, ১২.২৭ পিএম
  • ২১০ বার পঠিত

মানব সময় ডেস্ক :
নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর (কাজীর গলি শেষ প্রান্তে) জলিল সাহেবের কলোনিতে পারিবারিক কলহের জেরে রাজু আয়শা মনি(২৪) নামে এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
নিহতের মামা মোঃ আব্দুল বাতেন আলমগীর আজ মঙ্গলবার দুপুরে ইপিজেড থানায় উপস্থিত থেকে এর সত্যতা স্বীকার করেন। তিনি অভিযোগ করে বলেন, নিহত নারী তার আপন ভাগ্নি হয়, তার স্বামী আরশাদুল আলম দীর্ঘ দিন ধরে বিভিন্ন কারণে স্ত্রী (রাজু মনি) কে শারীরিক ও মানসিক নির্যাতন করতো এবং পরক্রিয়া নিয়ে অত্যাচার করে। সেই সূত্রে ধরে মঙ্গলবার ভোর রাতে স্বামী – স্ত্রীর কথা কাটাকাটির জের ধরেই ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সকালে প্রতিবেশীরা ভাড়া বাসায় সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখেন ঝুলন্ত লাশ।
পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে থানা সূত্রে জানান।
এব্যাপারে নিকটস্থ ইপিজেড থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে ওসি মোঃ হোসাইন জানিয়েছেন। তিনি আরো বলেন, নিহতের স্বামী আরশাদুল কে খোঁজা হচ্ছে, তাকে পেলে প্রকৃত ঘটনা কি ঘটেছে তা জানতে পারা যাবে। নিহতের গ্রামের বাড়ি নেত্রকোনার মদন থানা বলে জানা। সে পরিবারের সদস্য নিয়ে কাজীর গলির শেষ প্রান্তে জলিল সাহেবের কলোনিতে বসবাস করতেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com