শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

দঃ হালিশহরে ৩শত অসহায় মানুষ কে শীত বস্ত্র বিতরণ করলো বাংলাদেশ পাউ হাং ম্যানেজম্যান্ট

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ১২.৪৫ পিএম
  • ২৫১ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ হালিশহরে ৩শত অসহায় ও দরিদ্র মানুষ কে শীত বস্ত্র বিতরণ করলো বাংলাদেশ পাউ হাং ম্যানেজম্যান্ট।
আজ ৭ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে সিডিএ বালুর মাঠ সংলগ্ন আল- মোস্তফা মাদ্রাসার সামনে ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর হাজ্বী মোঃ আসলামের সমন্বয়ে প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করেন।
এসময় বাংলাদেশ পাউ হাং ম্যানেজম্যান্ট(কেইপিজেড) পরিচালনা কমিটির পক্ষে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডমিন(প্রশাসন) মিষ্টার লিয়ন, অপারেশন ম্যানেজার ম্যাডাম হেলান,এইচ আর ম্যানেজার মিষ্টার নাঈম,ফ্যাক্টুরির পক্ষে শামীম আহমেদ, রাশেদুল আমিন, ইপিজেড থানা আঃ লীগের দপ্তর সম্পাদক মোঃ জাহিদ হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ আক্কাস উদ্দিন সওঃ,যুগ্ন সম্পাদক মোঃ হারুন উর রশীদ,সি, ইউনিট আঃ লীগের সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার আলম, আঃ লীগ নেতা হাজী মোঃ শরীফ, ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ জামাল উদ্দিন, যুবলীগ নেতা আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ শেখ রাসেল, ছাত্রলীগ নেতা মোঃ নূর উদ্দিন নয়ন এবং শীত বস্ত্র বিতরণ শেষে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুর উদ্দিন সাহেব। বিতরণীতে মাদ্রাসার শতাধিক এতিম শিশুদের মধ্যে কম্বল এবং এলাকার ২শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আগামীতে উক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাস্থ্য – শিক্ষা ও বিশেষ ফান্ডের আওতায় দুঃস্থ অসহায় প্রদান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ পাউ হাং ম্যানেজম্যান্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com