শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

চট্টগ্রাম ইপিজেড এলাকায় হরতাল ও সহিংসতা প্রতিরোধে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি

  • আপডেট টাইম : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৯.৩১ এএম
  • ২১৫ বার পঠিত

মানব সময় চট্রগ্রাম ব্যুরো:২৯ অক্টোবর
সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে কেন্দ্রীয় কমিটির নির্দেশিত কার্যক্রম হিসেবে চট্রগ্রাম ইপিজেড থানা ও ৩৯নং দক্ষিন হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি, শান্তি সমাবেশ করেছে নেতাকর্মীরা।
২৯ অক্টোবর রোববার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত সিইপিজেড (বে- শপিং সেন্টার) মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনে গতকাল ঢাকায় বিএনপির সহিংসতায় নিহতের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাজী মোঃ আসলাম, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন।
অন্যান্যর মধ্যে কর্মসূচিতে উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগ সভাপতি হাজী সুলতান নাছির উদ্দিন,সাঃসম্পাদক সেলিম আফজল, যুগ্ন সম্পাদক মোঃ সেলিম রেজা,সহ সভাপতি মোঃ আকতার হামিদ,ওয়ার্ড আঃ লীগ সহ-সভাপতি মোঃ আক্কাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক চন্দ্রাশীষ ভট্টাচার্য আশিষ, আঃ লীগ নেতা নেছার মিয়া আজিজ, মহিলা আওয়ামী লীগ সভাপতি শারমিন ফারুক সুলতানা, বিলকিস আলম সহ আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ , শ্রমিক লীগ,স্বেচ্ছাসেবক সেবক লীগ,তাঁতী লীগ সহ অংগ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইপিজেড চত্ত্বরে অবস্থান কর্মসূচি তে উপস্থিত ছিলেন।
এছাড়া নগরীর সল্ট গোলা মোড়ে বন্দর ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগ, কাষ্ঠম মোড়ে ৩৭নং মুনির নগর ওয়ার্ড,নিচতলা বি্শ্বরোড মোড়ে ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ মোরশেদ আলম এর নেতৃত্বে গোসাইলডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ নেতৃবৃন্দরা এবং পতেংগার ষ্টিলমিল বাজার,কাটগড় মোড়ে ৪০ নং ওয়ার্ডের আঃ লীগের নেতা কর্মীদের অবস্থান করতে দেখা গেছে।কাটগড় নূর শপিং মলের সামনে সাবেক কাউন্সিলর হাজ্বী মোঃ জয়নাল আবেদীন ও মহিলা কাউন্সিলর মিসেস শাহানুর বেগম’র নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীদের একটি অংশ হরতাল প্রতিরোধ‌ ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসময়ে বন্দর পতেংগা ও‌ ইপিজেড এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি কিংবা হরতালের সমর্থনে মিছিল, মিটিং, সভা, পিকেটিং করার কোন দৃশ্য দেখা যায় নি।
তবে প্রতিদিনের মত যানবাহন চলাচল কিছুটা কম হলেও পরিস্থিতি স্বাভাবিক ছিল। আর সকাল থেকেই বিভিন্ন স্থানে পুলিশ টিম, আনসার সদস্য এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত সড়কের পাশে দাঁড়াতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com