মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে “Bridging Academia and Career: Opportunities and Challenges” শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম, দেশের মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের || অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে ৩৮ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে হোটেল রেডিসন- ব্লুতে ০২(দুই) দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়

চরআইচা নূরানী মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ৩.৪৩ এএম
  • ২৫৯ বার পঠিত

চরআইচা নূরানী মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

সেলিম রানা,চরফ্যাশন :
চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচাধীন চরআইচা খাদেমুল ইসলাম নূরানী ও হাফেজী মাদ্রাসায় সমাপনী পরীক্ষায় উত্তির্ন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার সময় চরমানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে লুৎফর রহমান তালুকদার বাড়ির দরজার মাদ্রাসা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মসজিদের ইমাম সাহেব গণ উপস্থিত ছিলেন।

এসময় মাদ্রাসার মোহতালিম মুফতি আবু বক্করের সঞ্চালনয় মাদ্রাসার জমিদাতা আতাহার তালুকদারের সভাপতিত্বে রাব্বানিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ইব্রাহিম খলিল, নীলিমা জ্যাকব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন আরিফ, জাবেরা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাষ্টার হারুন,দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, মাওলানা বিল্লাল, মাওলানা শোয়েব, মাওলানা আলামিন, ব্যবসায়ী শাহিন হাওলাদার, মোঃ বেল্লাল হোসেন, হেলাল তালুকদার, ও সাংবাদিক মোঃ সেলিম রানা, জুলফিকার তালুকদার, হাসান লিটন সহ আরো অনেক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দক্ষিণ আইচা মায়ের দোয়া ব্যাটারী হাউজের প্রোপাইটার মো. বেল্লাল হোসেনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরিশেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন আবু মাতব্বর বাড়ির দরজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রফিক কারি। এছাড়াও
অনুষ্ঠানে আমন্ত্রিত অভিভাবকসহ সুধীজন ও শিক্ষক-শিক্ষার্থীর মাঝে তবারকের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com