শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির পাইওনিয়র টিমের অনুশীলন আনুষ্ঠানিক উদ্ধোধন

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩, ১.৫৩ পিএম
  • ২৭২ বার পঠিত

ক্রীড়া ডেস্ক:৬ অক্টোবর(চট্রগ্রাম)
আসন্ন মহানগরী ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইস্পাহানি পাইওনিয়র ফুটবল লিগে অংশ নেওয়া ৩৯নং ওয়ার্ডস্থ” দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি” এর অনুশীলন আজ( ০৬ অক্টোবর)শুক্রবার বিকেলে সিডিএ বালুর মাঠে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি থেকে অনুশীলন শুভ উদ্বোধন করেন ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলরের প্রতিনিধি ও সাবেক ফুটবলার মোঃ আব্দুর রউফ। ফুটবল উপ-কমিটির সহ-সভাপতি, মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট মানবাধিকার সংগঠক মোঃ খলিলুর রহমান হাওলাদার, ক্লাবের সদস্য ও ফুটবল সম্পাদক মোঃ আব্দুল আজিজ, উপ-কমিটির সহ সম্পাদক এম.শাহেদুর রহমান শাহেদ , ক্রীড়া সংগঠক মোঃ মোস্তাফিজুর রহমান, সাবেক ফুটবলার ও ক্লাবের উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, অভিভাবক সদস্য মোঃ খুরশিদ আলম , মোঃ ওমর ফারুক প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন টিম ম্যানেজার ও একাডেমির পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা। এসময় আরো উপস্থিত ছিলেন মাঠ সমন্বয়কারী আমীর হোসেন খন্দকার, আঃ মালেক, সদস্য রাহাত হাসান , জিসান, মোঃ হানিফ ও আঃ নূর।
শেষে পাইওনিয়র একাদশ ও কিশোর ফুটবল টিম মধ্যে অনুষ্ঠিত প্রীতি ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। একই সাথে টিমের জার্সিও উম্মোচন করেন অনুষ্ঠানের অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com