শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন’র উদ্যোগে পানিবন্দী শ্রমিকদের মাঝে খাবার বিতরণ ভেলায় চড়ে ক্যাম্পাস পরিদর্শন করেন নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম হাইকোর্টের রায় আপিলে বহাল সংবিধানে ফিরলো গণভোেট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চট্টগ্রামের জলাবদ্ধতা ও মেয়র ডা. শাহাদাত হোসেনের বক্তব্য: সস্তা ট্রল বনাম আসল সত্য! চট্টগ্রাম মহানগরী জামায়াতের জরুরী দায়িত্বশীল বৈঠকে ৯-১৫ জুলাই’২৬ ‘দুর্যোগ ব্যবস্থাপনা সপ্তাহ’ ঘোষণা দক্ষিণ পতেঙ্গায় পানি বন্দি এলাকা পরিদর্শন ও সহায়তা কার্যক্রমে ৪১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুস সাত্তার পতেঙ্গায় পানিবন্দী এলাকা পরিদর্শন করলেন চসিক জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী নাটকীয় হারে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর রেফারিং নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে মিশর ফুটবল ফেডারেশন বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লা’বিত ভোলার মনপুরা, পা’নিব’ন্দি লাখো মানুষ সহযোগিতার প্রত্যাশা সরকারের কাছে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে যুবদল নেতা সোহেলকে হত্যার চেষ্টা সাক্ষীর বুকের পাঁজর নাকের হাড় গুঁড়ো:

মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো নাজমুন নাহার লাডলী এর লেখা কবিতা “বুঝল না কেউ”

  • আপডেট টাইম : শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ৪.০৯ এএম
  • ২৮১ বার পঠিত

“বুঝল না কেউ”
নাজমুন নাহার লাডলী :

জীবনের জন্য নিজেকে বদলে ফেলতে চাই
এতটাই কি সহজ নিজেকে বদলে ফেলা !
দুমড়ে মুচড়ে ভেঙে ফেলতে চাই নিজেকে
সম্পূর্ণভাবে নতুন রূপে নিজেকে প্রকাশ করতে চাই
এতটাই কি সহজ ?
পৃথিবী রং বদলায় নাকি বদলে যায় মানুষের মন
নাকি গিরগিটির মতো রং বদলানো মানুষদের
চিনতে না পারাটাই অপরাধ
অথবা দূর্বলতা !!
অথবা অন্ধের মতো বিশ্বাস সে কি ভুল
নাকি বিশ্বাস নিয়ে যারা খেলে
তারা দায়ী ? কোন কাঠগড়ায় দাঁড় করাবো ?
বিচারের বাণী নিভৃতে কাঁদে জানি
বিধাতার বিচারেও লেগে যায় যুগের পর যুগ ।
অভিমান তার উপরে কি করা সাজে
যে ভালোবাসে না অথবা যে ভালোবাসার
কোনও মূল্য দিতে জানে না কিংবা
যে ভালোবাসা বোঝে না ?
যে রক্তে সাপের বিষ সেখানে বিশ্বাস মূল্যহীন
ফণা তুলবেই সে সুযোগ পেলেই
রক্তের সম্পর্কিত হলেই আত্মার সম্পর্ক হয় না ।
বুকে ছোড়া মারে আপনাই তবুও মানুষ নির্বিকার
কিছু ভুল ক্ষমার অযোগ্য সবকিছু ভোলার নয়
তবুও শুধরে যেতে হবে তাকেই যে নিরাপরাধ ।
ব্যথার বোঝা টেনে যেতে হবে জীবন ভর
কারণ বিধাতার লিখন এটাই
কোনও মানুষই কখনওই সবার প্রিয় নয় ।
এত এত প্রিয়দের ভীড়ে সামান্য কজনই
জীবনকে বিষাক্ত করে দেয়ার জন্য যথেষ্ট
নিজের ভালোলাগা ভালোবাসা মূল্যহীন ।
জীবন বিলিয়ে দাও অপরের তরে
কষ্টের দাবানলে যদিও ছাই হয়ে যাও
আপন বলে কেউ নয় এ পৃথিবীতে কেউ নয় আপনার ।
হৃদয় উপড়ে দাও তবুও যথেষ্ট নয়
প্রতিবাদ অপরাধ, হতে হয় বেয়াদব
মাটির সঙ্গে মিশে গেলেই জুটবে মেডেল
কতখানি দাম দিতে হয়েছে কেউ তা জানবে না ।
নিজের মতো বাঁচতে চাওয়া বড় অপরাধ
মোমের মতো জ্বলে নিঃশেষ হতে হবে
আমিও মানুষ বুঝল না কেউ ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com