বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

অক্টোবর সেবা সপ্তাহ” লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলি এ‌লিটের মানবিক কার্যক্রম অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ৩.৩৪ পিএম
  • ২৪৫ বার পঠিত

 সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
নগরীর দেওয়ান বাজার সি এন্ড বি ক‌লো‌নি আদর্শ হাই স্কুল প্রাঙ্গনে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এ‌লিটের উদ্যোগে অক্টোবর সার্ভিসের মাসব্যাপী সেবা কার্যক্রমের অংশ হিসেবে গতকাল ৪ঠা অক্টোবর বুধবার সকাল ৯টা হতে ডিইটি ক্যাম্প,ডাইবেটিক্স পরীক্ষা,ব্লাড গ্রুপিং, শুকনো খাবার বিতরণ,মশক নিধন ও ডেংগু প্রতিরোধে সচেতনতা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি লায়ন নাজমুল হুদা এমজেএফ’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লায়ন্সের জেলা গভর্নর লায়ন এম. ডি. এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ , বিশেষ অতিথি ছিলেন কন্সার্ণ জোন চেয়ারপারসন লায়ন এমএন সাফা পিএম‌জেএফ, সি এন্ড বি কলোনি আদর্শ হাই স্কুলের প্রধান শিক্ষক মজিবুর রহমান।
আরো উপস্থিত ছিলেন ক্লাব ডিরেক্টর লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, ক্লাব সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন জয়দেব চন্দ্র দাস, ক্লাব ভাইস প্রেসিডেন্ট-২ লায়ন শিবুল সেন, ক্লাস সেক্রেটারি লায়ন নুরুল আকবর কাজল, ক্লাব ট্রেজারার লায়ন জাহেদ হোসেন, এবং লিও ক্লাব প্রেসিডেন্ট লিও সাদমান লিও পৃথ্বীরাজ সহ অন্যান্য লিও সদস্যরা ।
এ সময় বিভিন্ন সেবা প্রোগ্রাম সহ সাম্প্রতিক সময়ে ভয়াবহ ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে পরিত্রাণের করণীয় সম্পর্কে সামাজিক সচেতনতার অংশ হিসাবে স্কুলের শিক্ষার্থীদের মাঝে লিফলেট ও সচেতনামূলক বক্তব্য উপস্থাপন করা হয়। পরিশেষে এলাকার অসহায় মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com