বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

সহকারী পুলিশ কমিশনারের ব্রিফিং” ইপিজেড থেকে চুরি যাওয়া মোটরসাইকেল রাংগুনীয়া থেকে উদ্ধার,আটক৫

  • আপডেট টাইম : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৫.১৭ এএম
  • ২৩৯ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
ইপিজেড পুলিশ টিমের তৎপরতায় সিমেন্ট ক্রসিং এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেল টি ৪৮ ঘন্টার মধ্যে উপজেলার রাংগুনীয়া থেকে উদ্ধার করে ৫জন কে আটকও করেছে ওসি মোঃ হোসাইন এর টিম।
উদ্ধার ও অভিযানের বর্ণনা দিয়ে শুক্রবার (২২সেপ্টেম্বর) দুপুরে সহকারী উপ-পুলিশ কমিশনার বন্দর জোন মোঃ মাহামুদুল হাসান বলেন, সিমেন্ট ক্রসিং এলাকার মোঃ মোশারফ হোসেনের লিখিত অভিযোগ পেয়েই পুলিশ টিম সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে ৩লাখ ছত্রিশ হাজার টাকার মোটরসাইকেল টি রাংগুনীয়ার পোমরা ইউপির একটি রান্না ঘরের ভেতর থেকে উদ্ধার হয়েছে বলে জানান এই অভিজ্ঞ পুলিশ অফিসার।
ওসি হোসাইন বলেন, চুরির ঘটনায় তদন্ত করে নিজেই তদন্ত কর্মকর্তা এসআই মহসিন এর সংগীয় র্ফোস সহ সিসি ক্যামেরার ছবি ও তথ্য প্রযুক্তিতে বায়জিদ এলাকা থেকে চুরির সাথে জড়িত আবদুল্লাহ লোকমান, জাহিদুল ইসলাম জিসান কে আটক করে জিজ্ঞাসাবাদে উক্ত চোরাই মোটরসাইকেল টি ৬০ হাজার টাকায় বিক্রি হয়।
ঐ সূত্রে ইব্রাহিম হোসেন জিসান নামের যুবক তা ৭০ হাজার টাকা দিয়ে বিক্রির ঘটনা জানান।চুরি যাওয়া মোটরসাইকেল নং চট্টমেট্ট – ল ১৯-২৭৮০,যার মূল্য প্রায় তিন লাখ ছত্রিশ হাজার টাকা বলে প্রেস বিফ্রিংয়ে জানান ওসি মোঃ হোসাইন।
তিনি আরো বলেন, ধৃত বাকি দুই জনের নাম নাজিম উদ্দিন (২৮), মোঃ রুবেল (২১)। তারা দুজন রাংগুনীয়া সিকদার পাড়ার, উত্তর পোমরা ইউপির বাসিন্দা বলে জানান। তাদের বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা নং ১৪/২৩ দায়ের করা হয়েছে।
ধৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হতে পারে বলে ও জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com