শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

নিউ স্বর্ণতারা স্পোটিং ক্লাব আয়োজিত প্রথম উন্মুক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ২টি ম্যাচ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ১.৫১ পিএম
  • ২৫৬ বার পঠিত

ক্রীড়া ডেস্ক:
নগরীর দক্ষিণ হালিশহরস্থ সিডিএ বালুর মাঠে নিউ স্বর্ণতারা স্পোটিং ক্লাব আয়োজিত ১ম উন্মুক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে ৩-০গোলে ফুটন্ত নেত্রকোনা একাদশ মুজিবুল হক স্মৃতি সংসদ কে পরাজিত করে।
এতে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের বাবু(১১নং জার্সি)।
দিনের শেষ খেলায় ১-০ গোলে নেত্রকোনা বাংলার টাইগার শক্তিশালী বন্ধু জুটি ক্লাব কে পরাজিত করেন।
এই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কিপার মোঃ শরিফ।
খেলা শুরুর প্রাক্কালে উভয় টিমের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ফুটবলার মোঃ দেলোয়ার হোসেন,পিন্টু মহাজন,রাসেদুজ্জামান রাসেল, সাবেক ফুটবলার আব্দুল খালেক,মোঃ আব্দুর রহিম, জাহাঙ্গীর আলম,সাদ্দাম হোসেন , আনিসুর রহমান ।
টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন, মহিউদ্দিন, ইরফান, জিয়া,রিপন ,জনি, আকাশ প্রমুখ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন সমাজ সেবকও সংগঠক হাজী মোঃ জাহিদ হোসেন,আলী শাহ ট্রেডাসের পরিচালক মোঃ ইয়াছিন আরাফাত, আনোয়ার ডেকোরেশনের পরিচালক মোঃ দেলোয়ার হোসেন ।
দুটি ম্যাচ পরিচালনা করেছেন রেফারি মোঃ হারুন উর রশীদ, সহকারী মোঃ আব্দুল কাদের,আল আমিন এবং ম্যাচ রেফারি, ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মু: বাবুল হোসেন বাবলা। টুর্নামেন্টে সর্বমোট দেশের বিভিন্ন অঞ্চলের ৪০ টি পেশাজীবী ক্লাব, ফুটবল টিম অংশগ্রহণ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com