বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

প্রগতিশীল সামাজিক অনুশাসন ফিরিয়ে আনতে হবে: ড. সৈয়দ আব্দুল্লাহ

  • আপডেট টাইম : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৩.৩৪ পিএম
  • ২৪৫ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ও সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, সমাজ আজ দু’ভাগে বিভক্ত, বিবেকবান মানুষ ও বিবেকহীন মানুষ। বিবেকহীনদের অগ্রসরতার কারণে সৃষ্টি হয়েছে সাম্প্রদায়িক বৈষম্য, মাথাচাড়া দিয়ে উঠেছে সাম্প্রদায়িক গোষ্ঠী, ধর্ম নিরপেক্ষতার মূল মন্ত্র নিয়ে বাংলাদেশ স্বাধীন হলেও আজকে রাষ্ট্রের একটি ধর্ম আরোপ করা হয়েছে, ফলে প্রগতিশীলরা পশ্চাৎপদ হয়েছে, বিবেকহীন ব্যবসায়ীরা সিন্ডিকেট গঠন করে নিত্যপণ্য সামগ্রীর দাম আকাশচুম্বী করেছে।

তিনি আরও বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার বাইরে, এসব সমস্যা থেকে উত্তরণ ঘটাতে হলে প্রগতিশীল সামাজিক অনুশাসন ফিরিয়ে আনতে হবে। সম্মিলিত সামাজিক আন্দোলন চট্টগ্রাম শাখার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী এ মন্তব্য করেন। শনিবার বিকেলে চট্টগ্রাম জামাল খান চেরাগী চত্বরে সম্মিলিত সামাজিক আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট তুষার সিংহ হাজারীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট কানু রাম শর্মা, সদস্য অজিত কান্তি দাস, উদীচী চট্টগ্রাম সাধারণ সম্পাদক এডভোকেট অসীম বিকাশ দাস, সংগঠনের চট্টগ্রাম মহানগর সিনিয়র সহ সভাপতি সাংবাদিক কিরণ শর্মার সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক স্বরূপানন্দ রায়, সুভাষ আইচ, ডাক্তার নেপাল দাস গুপ্ত, এম হামিদ হোসাইন, অধ্যাপক শিব প্রসাদ, রোকন উদ্দিন মাহমুদ, সাংবাদিক মোহাম্মদ মোসলে উদ্দিন বাহার, লুৎফুন নাহার সোনিয়া,রাজু আহমেদ, নয়ন ধর,রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির নেতা মো. সেলিম,মিন্টু, আলী আব্বাস,অধ্যাপক নিলু কান্তি সাহা প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com