বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

ইপিজেড থানাধীন ব্যাংক কলোনিতে ফাঁসিতে ঝুলে মা ও মেয়ের আত্মহত্যা

  • আপডেট টাইম : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ৯.৪৭ এএম
  • ১৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম :
২৯ আগস্ট নগরীর ইপিজেড থানার অতি সন্নিকটে ব্যাংক কলোনি এলাকায় (শাহ আলম কন্ট্রাকটর বিল্ডিংয়ে)মা ও মেয়ে এক রশ্নিতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
বিল্ডিংয়ের প্রতিবেশীর সূত্রে জানায়, মংগলবার (২৯আগষ্ট)সকালে সাড়ে ৭টার দিকে সিইপিজেডস্থ প্যাসিপিক জিন্সে কর্মরত স্বামী মোঃ শাহজাহান (৪০) অফিসে যাওয়ার পর মা ও মেয়ে দুজনেই বাসায় ছিলেন।
কিছু সময় পর দরজা বন্ধ করে সিলিংয়ের সাথে ফাঁস লাগিয়ে ঝুলে আছে নিধর দেহ।
প্রতিবেশীরা অনেক সময় দরজা বন্ধ দেখে নিকটস্থ থানায় খবর দেয়।‌ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানার কর্তব্যরত ডিউটি অফিসার জানান, পুলিশ টিম থানার নিকটস্থ ব্যাংক কলোনি এলাকা থেকে এক নারী ও শিশুর লাশ উদ্ধার করেছে।
এ প্রসঙ্গে থানার ওসি আব্দুল করিম বলেন, ফাঁসিতে ঝুলে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ টিম পাঠিয়ে মা ও মেয়ে দু’জনের মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। নিহতের আত্মীয় স্বজনদের খবর দিয়েছি লাশ সনাক্তর জন্য এবং স্বামীকে ও থানায় আনার চেষ্টা করছি। লাশ ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর রহস্য। তবে প্রাথমিক ভাবে বুঝা যাচ্ছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এরা।
নিহতের ভাই মোঃ এরশাদ জানান, তার বোন শাহনাজ আক্তার (৩৩), মেয়ে ইভা আক্তার(৩বছর) , তাদের গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার মাটিরাঙা থানা, গৌমতি ইউপিতে। তার বোন জামাই মোঃ শাহজাহান প্যাসেফিক জিন্সের লাইন সুপার ভাইজার হিসেবে কর্মরত আছেন।
তাদের সংসারে পারিবারিক কলহের জেরে প্রায় ঝগড়াঝাঁটি লেগেই থাকে। আর তারা দু’জন দু’জনকে ভালোবেসে বিয়ে করেছিলেন। ভাই এরশাদ আরও জানান, বোন জামাই শাহজাহানের পরক্রিয়ার ঘটনা তার পরিবার জেনে যাওয়ার পর থেকে তাদের সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে।
যার কারণে বোন শাহনাজ ও শিশু কন্যা কে নিয়ে রাগের মাথায় হয়তো এই ঘটনা ঘটাতে পারে বা অন্য কোন সমস্যা থাকতে পারে। বিষয় টি পুলিশ বা অন্যান্য সদস্যরা ভালো করে তদন্ত করলে পুরো ঘটনাটা জানা যেতে পারে।
এব্যাপারে ইপিজেড থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানার কর্তব্যরত ডিউটি অফিসার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com