বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

১৫ কেজি গাঁজা এবং ৫৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ১২.০০ পিএম
  • ২৬৫ বার পঠিত

মানব সময় ডেস্ক :

ফেনীতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজা এবং ৫৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম; মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ।

১। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

২। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি কাভার্ডভ্যান যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা হতে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ২৪ আগস্ট ২০২৩ ইং তারিখ ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা টু চট্টগ্রামগামী মহাসড়কের মোহাম্মদ আলী বাজারস্থ একটি রেষ্টুরেন্ট এর সামনে পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী পরিচালনা কালে সন্দেহজনক একটি কাভার্ডভ্যান’কে থামানোর সংকেত দিলে কাভার্ডভ্যানটি না থামিয়ে দ্রুত গতিতে পালায়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা আসামী মোঃ নিজাম (৩৩), পিতা- মৃত হেজু মিয়া, সাং- চর নেয়ামত, থানা- রামগতি, জেলা- লক্ষীপুরকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশী করে তার দেখানো ও সনাক্তমতে কাভার্ডভ্যানের ড্রাইভিং সীটের পিছনে কৌশলে সংরক্ষন করে রাখা অবস্থায় ০২ টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ১৫ কেজি গাঁজা এবং ৫৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীকে গ্রেফতার ও মাদক পরিবহনে ব্যবহৃত উক্ত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

৩। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য (গাঁজা এবং ফেন্সিডিল) কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে পরবর্তীতে ফেনী, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট বিক্রয় করে আসছে বলে অকপটে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৩ লক্ষ টাকা।

৪। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com