বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

ইপিজেডে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ২২ জুলাই, ২০২৩, ৭.০০ এএম
  • ২৪৬ বার পঠিত

ডেস্ক নিউজ:

চট্টগ্রাম মহানগরের আওতাধীন ইপিজেড থানা জাতীয় পার্টি(জাপা)’র উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল ২১জুলাই, শুক্রবার সন্ধ্যায় বন্দরটিলাস্থ অস্থায়ী কার্যালয়ে পার্টির সভাপতি মোঃ বিল্লাল হোসেন বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নগর জাপার সিনিয়র সহ-সভাপতি আনিসুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন নগর যুগ্ন সাধারন সম্পাদক জাকির হোসেন জেকি, আরও বক্তব্য রাখেন ইপিজেড থানা জেপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী এম. বরকত উল্লাহ খান, হালিশহর থানা জাপার সভাপতি মোঃ নুরুল ইসলাম,জাপা নেতা মোঃ জাহিদ হোসেন কোং, মোঃ মনিরুল ইসলাম, জাতীয় মহিলা পার্টির নেত্রী মারুফা আক্তার,সাজু আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, ৬৮ হাজার গ্রাম ও উপজেলা করণের রুপকার পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ গণমানুষের হৃদয়ে চিরদিন অমর হয়ে বেঁচে থাকবেন। তিনি পল্লীর উন্নয়ন ও সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিতে অমরণ চেষ্টা করে গেছেন।

পরিশেষে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com