শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় ছড়াকার মিজানুর রহমান শামীম বলেন নতুন প্রজন্মের মেধা বিকাশে ছড়া ও সাহিত্যের ভূমিকা অপরিসীম আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র “মিসকেস দায়েরের কারণসমূহ” নিয়ে বিশেষ প্রতিবেদন জেসমিনা খানম “সমাজসেবা থেকে যেতে চান সংসদে” | Manob Somoy পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y

বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জের হামলায় আহত- ৫

  • আপডেট টাইম : শনিবার, ২২ জুলাই, ২০২৩, ৬.৫১ এএম
  • ২০৭ বার পঠিত

 

শশীভুষণপ্রতিনিধিঃ– ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে দালালপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের হামলায় হায়দর আলীর ছেলে কাজল, জাকির ও হাসেম, কাজলের স্ত্রী গোলেনুর বেগম ও ফরিদের স্ত্রী জান্নাত বেগম গুরুতর আহত হয়েছে। আহতরা বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। তাদের প্রতিপক্ষ একই এলাকার হান্নানের স্ত্রী মিনারা বেগম, মতলবের ছেলে সেলিম, সফিজলের ছেলে রহমান, ইউসুফ আলীর ছেলে মিজান ও মিরাজ, আব্দুর রশিদের ছেলে ইউসুফ আলী ও আব্দুল মতিনসহ মতলবের ছেলে মফিজ এ হামলা চালায় এমন অভিযোগ আহতদের।
শুক্রবার বিকাল ৫ টায় হামলার ঘটনা ঘটে।
আহতরা জানান, ২০১৩ সাল থেকে হামলাকারীদের সাথে জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় পূর্বপরিকল্পিত ভাবে আহতদের চোখে মরিচের গুড়া ছিটিয়ে হামলা চালায় তারা। বগি দা ও দেশীয় অস্ত্রসহ হামলা চালায় উল্লেখিত হামলাকারীরা। এসময় অহতদেরকে হত্যার হুমকি দেয় ও হামলা শেষে আহতদেরকে মিথ্যা মামলায় ফাশাতে হামলাকারীরা নাটকীয় ভাবে তাদের বসতঘর ভাংচুর করেন। অন্যদিকে হামলাকারী ইউসুফ গংদের কাছে জানতে চাইলে তারা বলেন তাদেরকেও হামলা করেছে। তাদের দুইজন হাসপাতালে ভর্তি আছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com