শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

এ্যাডভিশন বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচিতে মেয়র – চট্টগ্রামের পরিবেশ সুরক্ষায়, সবুজ নগরায়নে চসিক ও এ্যাডভিশন একযোগে কাজ করছে

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুন, ২০২৩, ১০.১৭ এএম
  • ২৪০ বার পঠিত

মানব সময় ডেস্ক :
পরিবেশ ও সামাজিক সংগঠন অ্যাডভিশন বাংলাদেশের উদ্যোগে মাসব্যাপী ভ্রাম্যমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ২৫ জুন সকালে নগরীর টাইগার পাসস্থ চসিক বিন্নাঘাষ প্রজেক্টের সামনে খেঁজুর গাছের চারা রোপণের মধ্যে দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র নগর আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও এ্যাডভিশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন পৃথিবীর অন্যতম সৌন্দর্য্য মন্ডিত, নগরী আমাদের চট্টগ্রাম। সমুদ্র, নদী, পাহাড়, পর্বত পরিবেশষ্টিত নগরী আমাদের চট্টগ্রামের মত নান্দনিক নগরী পৃথিবীর আর কোথাও নেই। কিন্তু দিন দিন আমাদের পরিবেশ বিদ্ধংশী কর্মকাণ্ডের ফলে চট্টগ্রাম হারাতে বসেছে তার চিরচেনা ঐতিয্য। তাই চট্টগ্রামের পরিবেশ সুরক্ষায় ও নান্দনিক সবুজ নগরায়নে চসিক ও এ্যাডভিশন একযোগে কাজ করছে। মেয়র আরো বলেন নগরীর ৪১ ওয়ার্ড কে বিলুপ্ত প্রায় খেঁজুর গাছ ও সোনালী গাছের চারা দিয়ে সাজানো হবে। এ নান্দনিক সবুজায়ন চট্টগ্রাম গড়তে এ্যাডভিশন বাংলাদেশের মাসব্যাপী কর্মসূচিতে সকল নগরবাসীকে এগিয়ে আসা উচিত। এ্যাডভিশন বাংলাদেশের চেয়ারম্যান, নগর আওয়ামীলীগ নেতা শেখ নওশেদ সরোয়ার পিল্টুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন অ্যাডভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরিবেশ সংগঠক মাসুদ রানা, প্রচার সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ আকবরশা থানা শাখার সভাপতি রবিউল ইসলাম জাহাঙ্গীর, মোঃ হাছান মুরাদ, নগর যুবলীগ নেতা শেখ মহিউদ্দিন বাবু, মোহাম্মদ হোসেন মধু, শিউলি আকতার,মোঃ মোস্তফা,রিপা আক্তার, সাবেক ছাত্রলীগ নেতা রুবেল দে, মাইকেল দে, আব্দুল জব্বার, তানমুন আকতার, শিহাব উদ্দিন, মেঘলা আকতার, সুইটি বেগম, নুর আকতার, আব্দুল মান্নান, সেলিম উদ্দিন, হেলাল উদ্দিন, মোঃ জুনায়েদ, নুরুল ইসলাম। এ সময় সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী ও সংগঠনের চেয়ারম্যান শেখ নওশেদ সরোয়ার পিল্টু খেঁজুর গাছের চারা রোপণের মধ্যে দিয়ে ভ্রাম্যমান মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। কর্মসূচিতে সংগঠনের নেত্রীবৃন্দরা পাঠানটুলী ওয়ার্ড, উত্তর হালিশহর ওয়ার্ড, দক্ষিণ হালিশহর ওয়ার্ড,ও আন্দরকিল্লা ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে শতাধিক খেঁজুর গাছের চারা রোপণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com